
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম আন্তঃজিলা ট্রাক শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান হাটহাজারী পৌর সদরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
নির্বাচন পরিচালনা পরিষদের চেয়ারম্যান এম এ শুক্কুরের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুল মান্নান।
অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন হাটহাজারী উপজেলা জামায়াতের আমির মোঃ সিরাজুল ইসলাম।
প্রধান বক্তা ছিলেন শ্রমিক ফেডারেশনে চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সভাপতি মোহাম্মদ মুছা।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় পণ্য পরিবহন মালিক ফেডারেশনের সভাপতি মোঃ হুমায়ুন কবির সোহেল ও মহাসচিব আজিজুল হক, শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক অলি আহমদ ও কার্যকরী সভাপতি রবিউল মওলা, রাঙ্গামাটি ট্রাক মালিক গ্রুপের সভাপতি জাহিদুল আলম চৌধুরী, চট্টগ্রাম জেলা ট্রাক-কাভার্ড ভ্যান ও মিনি ট্রাক মালিক গ্রুপের সভাপতি রাকিবুল হাসান মাসুদ, চট্টগ্রাম হালকা মোটরযান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, চট্টগ্রাম জেলা মালিক-শ্রমিক সমবায় সমিতি লিমিটেডের কোষাধ্যক্ষ আব্দুস সালাম, চট্টগ্রাম নাজিরহাট বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি কামাল উদ্দিন, রাউজান উপকমিটি সহ-সভাপতি এজাহার মিয়া বাচা, মোঃ হারুন, সাবেক দপ্তর সম্পাদক মোঃ কাসেম ও সিনিয়র সদস্য মোঃ নাছির।
স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম আন্তঃজিলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ ইলিয়াস। বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মোঃ রাজু ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।









