ওসমান চৌধুরী, নিউজগার্ডেন, চন্দনাইশ প্রতিনিধি: চট্টগ্রাম চন্দনাইশ উপজেলার দূর্ঘম পাহাড়ি অঞ্চল ১০ ধোপাছড়ী ইউনিয়নের একমাত্র পুজা মণ্ডপ ৬ নং ওয়ার্ডস্থ কেম্পপাড়ার দূর্ঘাবাড়ী পুজা মণ্ডপ পরিদর্শন করেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাজিব হোসেন ও চন্দনাইশ সেনাবাহিনীর দায়িত্ব রত মেজর ফজলে রাব্বি।
০১ অক্টোবর দুপুর ১টা ৩০ মিনিটের সময় দূর্ঘম পাহাড়ি পথ অতিক্রম করে পূজা মণ্ডপ পরিদর্শন করেন। এই সময় উপস্থিত ছিলেন ধোপাছড়ী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লতিফা আক্তার, পুজা কমিটির সভাপতি টিপু দাস মেম্বার, সাধারণ সম্পাদক বাসুদেব, সাবেক সভাপতি দুলাল কান্তি নাত, সুনিল কান্তি, লুত্ত রানি, বাজার কমিটির সভাপতি মোঃ আনিছুর রহমান, সিরাজ সওদাগর প্রমুখ।
চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাজিব হোসেন পুজা মন্ডপের পুরোহিত কে উপহার সামগ্রী দেন।এবং পুজা কমিটির কাছে গরিব অসহায়দের জন্য উপহার সামগ্রী হস্তান্তর করেন। সংক্ষিপ্ত বক্তব্যে রাজিব হোসেন বলেন এই দূর্ঘম পাহাড়ি অঞ্চলে সম্প্রিতি বজায় রেখে সৌহার্দ্য পূর্ণ ভাবে সুন্দর মনোনয়ন পরিবেশে পূজা উৎজাপিত হওয়াই আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন ও শারদীয় শুভেচ্ছা জানান।