
নিউজগার্ডেন ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়ন শাখার ৩৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর ২০২৫) বিকেল ৫টায় ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত এক সভায় এ কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে ওমর ফারুককে আহ্বায়ক, মোক্তার আহমদকে সদস্য সচিব এবং আবু তাহেরকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এ কমিটি অনুমোদন দেন পেকুয়া উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. হারুনুর রশিদ ও সাধারণ সম্পাদক এম. জাফর আহমদ।
কমিটিতে শিলখালী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সক্রিয় ও নিবেদিতপ্রাণ মৎস্যজীবী নেতৃবৃন্দকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি এম বাহাদুর শাহ বলেন নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলকে আরও শক্তিশালী ও সংগঠিত করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। তৃণমূল পর্যায়ে দলকে সক্রিয় রাখতে এবং মৎস্যজীবীদের অধিকার আদায়ে আমরা অগ্রণী ভূমিকা পালন করব।”
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসাইন বলেন, “এই কমিটির মাধ্যমে শিলখালী ইউনিয়নে বিএনপি মৎস্যজীবী দলের কার্যক্রম আরও গতিশীল হবে। সংগঠনের মূলনীতি ও আদর্শে অনুপ্রাণিত হয়ে সবাইকে কাজ করার আহ্বান জানাই।”
এছাড়া নবগঠিত আহ্বায়ক কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি এম বাহাদুর শাহ, সাধারণ সম্পাদক ইকবাল হোসাইন, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক জাফর আহমদ এবং সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান। পরে নবনির্বাচিত নেতৃবৃন্দ বিএনপির স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব সালাহউদ্দিন আহমদ-এর শ্রদ্ধেয় পিতা-মাতার কবর জিয়ারত করেন।









