ফটিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে সিভিল সার্জনের মতবিনিময়

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি জনবল সংকটের মধ্যেও দীর্ঘদিন যাবত সুনামের সাথে স্বাস্থ্য সেবা প্রদান করে আসছে। প্রতি মাসে ২২ হাজারের অধিক রোগী উক্ত হাসপাতাল থেকে (ইনডোর/ আউটডোর/ ইমারজেন্সী / ওটি/ নরমাল ডেলিভারী ও ল্যাব) স্বাস্থ্য সেবা নিয়ে থাকে।
কিছুদিন যাবত কতিপয় ব্যক্তি ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সেবা নিয়ে ফেসবুকে অপপ্রচার চালাচ্ছে যা আমাদের গোচরীভূত হয়েছে। হাসপাতালের স্বাস্থ্যসেবা নিয়ে কোন অভিযোগ বা পরামর্শ থাকলে তা উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা/ সিভিল সার্জন কিংবা তার উর্দ্ধতন কর্তৃপক্ষকে মৌখিক কিংবা লিখিত আকারে অবহিত করতে পারে।
হাসপাতালের সেবা নিয়ে ফেসবুকে অপপ্রচারণা ও সেবা প্রদানকারীদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দেয়ার ফলে হাসপাতালে আগত রোগীদের স্বাস্থ্যসেবা প্রদানে বিঘিœত হতে পারে। হাসপাতালটির স্বাস্থ্যসেবা নির্বিঘেœ পরিচালনা করতে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা/ সিভিল সার্জন / উপজেলা নির্বাহী অফিসার/ সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে এক মতবিনিময় সভা করা হয়েছে। হাসপাতালের স্বাস্থ্যসেবার বিষয়ে কোন মতামত কিংবা পরামর্শ থাকলে উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো।
হাসপাতালটি আপনাদেরই এবং হাসপাতালের সম্পদ ও স্বাস্থ্যসেবা নির্বিঘœ করতে স্বাস্থ্যসেবায় নিয়োজিত কর্মীদের নিরাপত্তা প্রদানে স্থানীয় ব্যক্তিবর্গের ভূমিকা রাখতে হবে। কারণ প্রতিটি উপজেলা হাসপাতালসমূহে কর্মরত স্বাস্থ্য সেবাদানকারীরা জনসাধারনের স্বাস্থ্যসেবায় নিয়োজিত।

 

মন্তব্য করুন