
চন্দনাইশ (চট্টগ্রাম): সমাজ উন্নয়ন এবং নারীর ক্ষমতায়নে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন অনুষ্ঠানে “অর্গানাইজেশন ফর উইমেনস ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ ” (ওডেব) এবং এর প্রধান নির্বাহী অধ্যাপক শ্যামলী মজুমদারকে উপজেলা সমবায় পুরস্কারে ভূষিত করা হয়েছে। উপজেলা পরিষদ হলে অনুষ্ঠিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে এবারের প্রতিপাদ্য
“ সাম্য ও সমতায় , দেশ গড়বে সমবায় ‘ বিশেষভাবে উচ্চারিত হয়।
ন্যায়সঙ্গত সমাজের জন্য নিবেদিত অধ্যাপক শ্যামলী মজুমদারের সমগ্র কর্মজীবন ।
একাধারে শিক্ষা, গবেষণা এবং সামাজিক দায়বদ্ধতার প্রতীক তিনি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে (১৯৮১) Atmospheric Physics এ M.Sc. ডিগ্রি অর্জন ও NST fellow শ্যামলী মজুমদার 7th BCS এর মাধ্যমে দীর্ঘ সময় পদার্থবিদ্যায় চট্টগ্রাম কলেজ, পটিয়া কলেজ সহ বিভিন্ন কলেজে শিক্ষকতা করেন।
জীবনের মূল লক্ষ্য ছিল একটি “দারিদ্র্যমুক্ত ও ন্যায়ভিত্তিক সাংস্কৃতিক সচেতন সমাজ’ গঠনে সহায়তা করা।
এই লক্ষ্যকে সামনে রেখে, ১৯৯৫ সনে ওডেব’এর কাজ শুরু করেন একজন Volunteer হিসাবে।
প্রধান নির্বাহী – হিসেবে দায়িত্ব গ্রহণ করে দরিদ্র বঞ্চিত নারী ও শিশুদের অধিকার আদায়ের জন্য নিরলস কাজ করে OWDEB কে একটি নির্ভরযোগ্য সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানে পরিণত করেন।
নারী অধিকার, জেন্ডার ইক্যুয়ালিটি, মানবাধিকার শিক্ষা এবং পারিবারিক সহিংসতার বিরুদ্ধে “আমরাই পারি’-এর মতো গুরুত্বপূর্ণ প্রচারাভিযানে তাঁর সক্রিয় অংশগ্রহণ এবং আন্তর্জাতিক প্রশিক্ষণ ও মতবিনিময় সমূহ তাঁর অঙ্গীকারের প্রমাণ বহন করে। সমবায়িক মডেল জনকল্যাণ এর একটি পথ – এই চিন্তা নিয়ে “ওডেব” র সাফল্যের মূলে রয়েছে অধ্যাপক মজুমদারের শক্তিশালী নেতৃত্ব এবং সমবায়িক দৃষ্টিভঙ্গি। তাঁর নেতৃত্বে, সংস্থাটি নারী ও শিশু অধিকারের ভিত্তিতে সমন্বিত কমিউনিটি ডেভেলপমেন্ট কার্যক্রম পরিচালনা করে দারিদ্র্যের মূল কারণ অনুধাবন করা , দ্রুত সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা এবং বিশেষ করে নারীর মানবাধিকারের প্রতি তাঁর অবিচল সম্মান ” OWDEB ” কে একটি মডেল হিসেবে প্রতিষ্ঠা করেছে।
পুরস্কার প্রাপ্তির এই স্বীকৃতি কেবল তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, বরং এনজিও, সিবিও এবং দাতাগোষ্ঠীর সাথে তাঁর শক্তিশালী নেটওয়ার্কিং এবং সহযোগিতামূলক প্রচেষ্টার ফল। স্থানীয় পর্যায়ে তিনি সিভিল সোসাইটি অ্যালায়েন্স মুভমেন্ট, BSAF ও ADAB এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) র চট্টগ্রামের সচেতন নাগরিক কমিটির সদস্য হিসেবে স্বেচ্ছাসেবামূলক ভূমিকা পালন করে চলেছেন। 2025 এর শুরুতে পেয়েছেন জাতীয় নারী যোগাযোগ কেন্দ্র – সম্মাননা পদক ও ২০২৫ এর শেষে উপজেলা সমবায় পুরস্কার – চট্টগ্রাম চন্দনাইশ অঞ্চলের সমবায় আন্দোলনে উদ্ভাবনী কর্ম এবং অঙ্গীকারের মাধ্যমে মূল্যবোধ সৃষ্টিতে অধ্যাপক শ্যামলী মজুমদার এবং Ngo – OWDEB এর অবিচল নিষ্ঠা ও সফলতার প্রতি নিঃসন্দেহে এক উপযুক্ত সম্মাননা ।









