
চট্টগ্রাম জেলাস্থ কোতোয়ালী থানাধীন খাতুনগঞ্জ বাজারের প্রতারক ব্যবসায়ী তাহেরুল ইষলাম অবশেষে জেল হাজতে আটক হয়েছেন।
তিনি খাতুনগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ীদের নিকট থেকে বাকীতে পণ্য গ্রহণ করে টাকা পরিশোধ না করে দীর্ঘদিন ধরে গাঁ ঢাকা দিয়েছিলেন। তার প্রতারণার ফাঁদে পরে অন্ততঃ ১০/২০ জন ব্যবসায়ী সর্বশান্ত হয়েছে।
বিগত ফ্যাসিস্ট সরকারের Tag ব্যবহার করে সে ভুক্তভোগী ব্যবসায়ীদেরকে চাপ প্রয়োগ করতঃ ফলে ভুক্তভোগী ব্যবসায়ীরা তার বিরুদ্ধে কোন প্রতিকার পাওয়ার সাহস করতো না।
অবশেষে মোঃ এনামুল হক চৌধুরী (ভুক্তভোগী ব্যবসায়ী) উক্ত প্রতারক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সাহস করেন এবং তার বিরুদ্ধে বিজ্ঞ চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত চট্টগ্রাম-এ সি.আর মামলা নং- ৪৭৫/২৫ ইং (কোতোয়ালী), ধারা: ৪০৬/৪২০/৫০৬ দন্ডবিধি দায়ের করেন।
উক্ত মামলায় প্রতারক তাহেরুল ইসলাম এর ভাই মোঃ জাফর ইসলাম ও আসামী আছে এবং তার বিরুদ্ধে W/A জারী আছে। প্রতারক তাহেরুল ইসলাম ১৭/১১/২০২৫ ইং তারিখে বিজ্ঞ আদালতে আত্মসমর্পন পূর্বক জামিনের আবেদন করিলে বিজ্ঞ আদালত সার্বিক বিষয়াদী, অপরাধের গুরুতরতা বিবেচনা পূর্বক আসামীর জামিন আবেদন না-মঞ্জুর করতঃ C/W মূলে জেল হাজতে প্রেরণের আদেশ প্রদান করলে ভুক্তভোগী ব্যবসায়ী/বাদী বিজ্ঞ আদালতের মাধ্যমে ন্যায় বিচার পাওয়ার আশার আলো দেখতে পান বলে আমাদের প্রতিনিধিকে জানান।
ভুক্তভোগী ব্যবসায়ী/বাদী আরো বলেন উক্ত প্রতারক তাহেরুল ইসলামের জেল হাজতে যাওয়ার সংবাদ শুনে অন্যান্য ভুক্তভোগী ব্যবসায়ীরা আনন্দে উৎফুল্ল হন এবং তারাও আইনের দ্বারাস্থ হবেন মর্মে জানান।









