জিয়া সাইবার ফোর্স চট্টগ্রাম দক্ষিণ জেলার মতবিনিময় সভা

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখায় জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ)-এর উদ্যোগে মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে হোটেল জামান, বহদ্দারহাট, চান্দগাঁও, চট্টগ্রামে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী বাহাউদ্দীন ফারুক মুন্না।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক জনাব শওকত হোসেন।
শেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আবুল বশর।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন এডভোকেট আজিজুল হক, মঞ্জুর মোশেদ, নুরুল আলম এনি, আরাফাত চৌধুরী, মোঃ মহিউদ্দিন, মোঃ ফয়সাল, জিয়াউল হক জিয়া, মোঃ সোহেল রানা, শওকত হোসেন, মোঃ ইব্রাহিম ও মোঃ জিয়াউল হক জিয়া কমিটির অন্যান্য সদস্যবৃন্দ এবং সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার, সদস্যদের দক্ষতা বৃদ্ধি এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।

মন্তব্য করুন