ওডেব’র উদ্যোগে নারীর বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধ পক্ষ উদ্বোধন

নিউজগার্ডেন ডেস্ক: নারীর বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধ পক্ষ-২০২৫ উদ্বোধন অনুষ্ঠান ওডেব’র প্রধান নির্বাহী কবি ও অধ্যাপক শ্যামলী মজুমদারের নির্দেশনায় ও সিনিয়র কর্মকর্তা সাংবাদিক মুহাম্মদ ফয়েজুল আবেদীন এর সভাপতিত্বে গতকাল ২৬ নভেম্বর অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি ছিলেন মোহরা ছায়েরা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রোকসানা বেগম। প্রধান অতিথি রোকসানা বেগম তার বক্তব্যে ওডেব’র এই সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানান।

তিনি বলেন, “শিক্ষা যেমন নারীকে সামনে এগিয়ে যাওয়ার শক্তি দেয়, তেমনি আত্মরক্ষার কৌশল নারীকে দেয় নির্ভয়ে চলার স্বাধীনতা। এই কারাতে প্রশিক্ষণ কেবল একটি শারীরিক ব্যায়াম নয়, এটি নারীর মনে আত্মবিশ্বাস ও দৃঢ়তার ভিত্তি তৈরি করবে।”

সুচনা বক্তব্য রাখেন ওডেব’র পিএমটিও সজল দে। আত্মরক্ষার কৌশল শিখন বিষয়ে বক্তব্য রাখেন কারাতে প্রশিক্ষক মোঃ মহসিন। সার্বিক সহযোগিতায় ছিলেন বন্দনা বড়–য়া ও মিনু চৌধুরী ও হ্লা সিনু মার্মা প্রমূখ।

মন্তব্য করুন