
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেছেন, যিনি এ দেশের মানুষের সবচেয়ে আস্থার প্রতীক। বহু সংকট ও ক্রান্তিলগ্নে তিনি দেশ ও জনগণকে নেতৃত্ব দিয়েছেন, কখনো দেশ ছাড়েননি। বহু ষড়যন্ত্র তাঁকে দেশ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে, তবুও দৃঢ় মনোবল ও সাহস নিয়ে তিনি মানুষের পাশে থেকেছেন। আজ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতায় শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিংবা তার অঙ্গ ও সহযোগী সংগঠন, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল নয়; দলের বাইরেও সাধারণ মানুষ গভীর উদ্বেগ ও সমবেদনায় আক্রান্ত। তাঁর গুরুতর অসুস্থতায় মানুষের অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন।
বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং দীর্ঘায়ু পাহাড়তলী, খুলশী, হালিশহর ও ডবলমুরিং থানা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে আজ মঙ্গলবার (২ ডিসেম্বর), বিকাল ৩টায় পাহাড়তলী হাজী ক্যাম্প ঈদগাহ ময়দানে খতমে কুরআন ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, “এখানে এতিম শিশু ও মাদরাসার শিক্ষার্থীরা সকাল থেকে কুরআন তিলাওয়াত করেছে। আমরা বিশ্বাস করি, তাদের দোয়া, পবিত্র কুরআন তিলাওয়াত আল্লাহতায়ালা কবুল করবেন।”
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি কামনায় খতমে কুরআন, দোয়া মাহফিল ও এতিমদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
দোয়া পরিচালনা করেন চট্টগ্রাম নেছারিয়া কামিলা মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মাওলানা এনামুল হক সিকদার।
চট্টগ্রাম ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিনের সভাপতিত্বে ও মহানগর যুবদলের সহ সভাপতি ফজলুল হক সুমনের সঞ্চালনায় উক্ত দোয়া মাহফিলে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি শামসুল আলম(কমিশনার), পাহাড়তলী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জিয়া, নগর বিএনপির সাবেক সদস্য দিদারুর রহমান সুমন, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য শাহজাহান কবির শাহিন, নগর যুবদলের সাবেক সহ সভাপতি আজমল হুদা রিংকু, নুর আহমেদ গুড্ডু, শাহেদ আকবর, আব্দুল গফুর বাবুল, মিয়া মো. হারুন, হায়দার আলী চৌধুরী, জসিমুল ইসলাম কিশোর, বিএনপি নেতা হাজী সাইফুল আলম, হাবিবুর রহমান চৌধুরী, শফি উল্লাহ, জিয়াউল হুদা শাহরিয়ার জিয়া, ফখরুল হাসান চৌধুরী রাজু, নগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান মাসুম, হেলাল হোসেন হেলাল, শাহজালাল পলাশ, আহাদ আলী সায়েম, মোহাম্মদ ইয়াছিন, মুহাম্মদ সাগির, বজল আহমেদ, গিয়াস উদ্দিন টুনু, কুতুব উদ্দিন, নগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জহিরুল হক টুটুল, রাজিম উদ্দিন আখন্দ, নগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আরিফুর রহমান (মাস্টার আরিফ), সাব্বির আহমেদ, খন্দকার মো. রাজিবুল হক বাপ্পিসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।









