
ওসমান চৌধুরী, চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ আজ বুধবার (৩১) ডিসেম্বর চন্দনাইশ উপজেলার ১০ নং ধোপাছড়ী ইউনিয়নের ৫নং ওয়ার্ডে ধোপাছড়ী ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মজিবুল হক খোকা মেম্বারের সভাপতিত্বে সাবেক তিনবারের প্রধান মন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এক শোক সভা ও দোয়া মাহাফিল অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া মাহাফিল ও শোক সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদল নেতা আবদুল মান্নান রানা, ২নং ওয়ার্ডের সাবেক আহ্বায়ক মোঃ হাসেম, ৫নং ওয়ার্ডের আহবায়ক আলীন্নবী, সাবেক সদস্য সচিব ফোরক আহমেদ, ৬নং ওয়ার্ডের আহবায়ক মোঃ মোজাফফর, মোক্তার প্রমুখ।
দোয়া মাহাফিল পরিচালনা করেন মাওলানা নাজিম উদ্দীন।
খবরটি পড়েছেনঃ ৩৬









