সুপ্রিমকোর্টের সিনিয়র এডভোকেট আলহাজ্ব এম. আবু সালেহর নামাযে জানাযা সম্পন্ন

ফটিকছড়ি প্রতিনিধি, এ. কে. এম নাজিম উদ্দীন চৌধুরী: ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের হাইদচকিয়া চৌধুরী বাড়ী নিবাসী মরহুম আলহাজ্ব এনামুল হক চৌধুরী’র ৫ম পুত্র সুপ্রিমকোর্টের সিনিয়র এডভোকেট আলহাজ্ব এম. আবু সালেহ ঢাকা ল্যাব এইড হাসপাতালে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হওয়ায় চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার ইন্তেকাল করেছেন (ইন্না—- রাজেউন)।

তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন স্বনামধন্য সিনিয়র আইনজীবি হিসেবে পরিচিত ছিলেন। মৃত্যুকালে তিনি এক স্ত্রী ও ভাই-বোন অনেক আত্মীয় স্বজন গুনগ্রাহী রেখে যান। মরহুমের গ্রামের বাড়ীস্থ হাইদচকিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে নামাযে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযার নামাযে ইমামতি করেন মরহুমের মামাতো ভাই ফটিকছড়ি ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার সুযোগ্য শিক্ষক বিশিষ্ট আলেমে দ্বীন আলহাজ¦ মাওলানা মোহাম্মদ মহিউদ্দীন (মা: আ:)। এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, আত্মীয় স্বজন, গুনগ্রাহী জানাযায় অংশগ্রহণ করেছেন।

জানাযা নামাযের পূর্ব মুহুর্তে মরহুমের জীবনালোকের উপর স্মৃতিচারণ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মরহুমের জেঠাত ভাই আলহাজ¦ নুরুল হুদা চৌধুরী, মরহুমের ছোট ভাই মোঃ মুজিবুল হক চৌধুরী, মোঃ আজমল হক চৌধুরী, মরহুমের শ্যালক, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যাপক ডা. এ.বি.এম আদনান ও সমিতিরহাটস্থ ফরিদ ভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশিন গোলাম ফারুক চৌধুরী। নামাযে জানাযা শেষে মরহুমের পারিবারিক কবরস্থানে দাফনের কাজ সম্পন্ন করা হয়।

মন্তব্য করুন