
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেছেন, সারা দেশে বিএনপির গণজোয়ার বইছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের দেশ গড়ার পরিকল্পনায় দেশ গড়তে বিএনপির কোনো বিকল্প নেই। বিএনপি জনগণের দল। অতীতে বিএনপি সরকার দেশের প্রত্যন্ত অঞ্চলে ব্যাপক উন্নয়ন করেছে। আগামীতেও দেশের মানুষের জীবনমান উন্নয়নে বিএনপি অগ্রণী ভূমিকা রাখবে। তিনি বিএনপির মনোনীত প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরীকে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে বিজয়ী করতে যুবদলের নেতাকর্মীদের সবাইকে নিজ নিজ ভূমিকা পালন করতে হবে এবং ভোটারদের সকাল সকাল ভোটকেন্দ্রে নিয়ে যেতে হবে। ভোটাররা ভোট দিয়ে তারেক রহমানকে বিজয়ী করলে এতদিনের পরিশ্রম সফল হবে।
তিনি চট্টগ্রাম-১১ সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সমর্থনে ইপিজেড থানা যুবদলের উদ্যোগে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় বন্দরটিলা মোড়ে গণমিছিল পূর্ব পথসভায় এসব কথা বলেন।
ইপিজেড থানা যুবদলের সাবেক আহবায়ক হোসনে মোবারক রিয়াদের সভাপতিত্বে ও থানা যুবদল নেতা সাইফুর রহমান রনির সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর যুবদলের সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন, সাবেক দপ্তর সম্পাদক মুহাম্মাদ সাগির, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুবদল নেতা মোহাম্মদ সেলিম, আরিফ খান রনি, আনিছুর রহমান, শিবলু, জাসেদ, জাবেদ খান , সাদ্দাম হোসেন, মুনছুর আলি, নুর হোসেন মনির ,মো. মামুন, সালাউদ্দিন, সাইফুর রায়হান, মো. রুবেল, আরিয়ান আলমগীর, জুয়েল, রাশাসহ প্রমুখ নেতৃবৃন্দ।
পথসভা শেষে চট্টগ্রাম ১১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ধানের শীষের সমর্থনে এক গণমিছিল বন্দর টিলা মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্টিল মিলে বাজারে গিয়ে শেষ হয়।









