
নিউজগার্ডেন ডেস্ক: কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেছেন, ধর্মের নামে ভোট চাইতে গিয়ে কেউ বেহেশতের টিকিট বা হজে পাঠানোর প্রলোভন দেখালে তা শিরকের শামিল। এসব মিথ্যা আশ্বাসে বিভ্রান্ত হবেন না। স্বাধীনতা যুদ্ধের সময় জামায়াত ও তাদের সহযোগীরা গণহত্যা, নির্যাতন ও দেশ ধ্বংসের সঙ্গে যুক্ত ছিল। তিনি দাবি করেন, এই শক্তির কারণেই তখন সাধারণ মানুষ নিরাপদ ছিল না এবং আজও তারা দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। যারা আমাদের মা-বোনদের নিরাপত্তা দিতে পারে না, তাদের হাতে দেশ কখনোই নিরাপদ হতে পারে না। আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমেই জনগণ তাদের এই আচরণের দাঁতভাঙা জবাব দেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বিএনপি এমন একটি দল, এ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও দেশের মানুষ বিএনপি ও তারেক রহমানের কাছে নিরাপদ। তাই আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে বিএনপিকে এ দেশের ক্ষমতায় অধিষ্ঠিত করার আহ্বান জানান তিনি।
চট্টগ্রাম-১০ সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাঈদ আল নোমানের সমর্থনে রোববার (৮ ফেব্রুয়ারি), বিকাল ৪টা থেকে ১২ নং সরাইপাড়া ওয়ার্ডের পিসি রোড, উত্তর সরাইপাড়া, কাজীপাড়া, শান্তা পুকুর পাড়, হাজী ক্যাম্প এলাকাসহ ওয়ার্ডের বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি নুর আহমেদ গুড্ডু, একে এম ফজলুল হক সুমন, সাবেক দপ্তর সম্পাদক মুহাম্মাদ সাগির, ওয়ার্ড বিএনপি হাজী দিদারুল হক, নগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি হারুন বেগ, পাহাড়তলী থানা যুবদলের সাবেক সদস্য সচিব শওকত খান রাজু, ওয়ার্ড যুবদলের সাবেক আহবায়ক সাইফুল আলম, সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক রাসেল খান, পাহাড়তলী থানা ছাত্রদলের আহবায়ক ওয়ালিদ আবির, স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ ইসমাইল, শাহ আলম সালেক, ওয়ার্ড যুবদল নেতা নুর আবছার নান্টু , দস্তগীর হোসেন রিয়াদ, মোহাম্মদ বাবুল, এম এস অভি, মাহাবুবুর আলম, মোহাম্মদ আজিম, থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক নুর আলম অপু, সাজ্জাদ হোসেন, যুবদল নেতা আমিনুল ইসলাম অপু, আরেফিন শুভ, মোহাম্মদ ওয়াসিম, কাউছার, ফোরকান মিয়া মনির, আবু তাহের,কাজী মোহাম্মদ আরিফ,মোহাম্মদ কালু, আসিফ,ইমরান,রাজা,মোহাম্মদ রনি,ইলিয়াস,খোকন, আশরাফ আলী,সুজন, সাকিব সহ প্রমুখ নেতৃবৃন্দ।









