
নিউজগার্ডেন ডেস্ক: আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। এ উপলক্ষে চট্টগ্রামের ১৬ টি সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থীদের ‘ধানের শীর্ষ’ প্রতীককে বিজয় নিশ্চিত করতে ডাক্তার, প্রকৌশলী, ব্যাংকার, আইনজীবী, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী সহ সকল পেশাজীবি নেতৃবৃন্দকে নিজ নিজ এলাকায় সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবি পরিষদ চট্টগ্রাম।
বাংলাদেশ সম্মিলিত পেশাজীবি পরিষদ চট্টগ্রামের নেতৃবৃন্দ সোমবার (৯ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ আহ্বান জানিয়েছেন।
বিবৃতিতে বলা হয়েছে, প্রতিটি ভোটকেন্দ্রে ধানের শীষ প্রতীকের প্রার্থীর বিজয় নিশ্চিত করতে হবে। ভোটগ্রহণ শেষে গণনা সম্পন্ন না হওয়া পর্যন্ত কেন্দ্র ত্যাগ না করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। এ ছাড়া ওইদিন সারাদিন সমন্বিতভাবে কাজ করে বিএনপির মনোনীত প্রার্থীদের জয় নিশ্চিত করার জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়েছে।
বিবৃতিদাতারা হলেন, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবি পরিষদ চট্টগ্রামের আহ্বায়ক জাহিদুল করিম কচি, সদস্যসচিব ডা. খুরশীদ জামিল চৌধুরী, অধ্যাপক এস. এম. নছরুল কদির, সাংবাদিক মো. শাহনওয়াজ ও ইঞ্জিনিয়ার জানে আলম সেলিম।









