
নিউজগার্ডেন ডেস্ক: ২০২৬ সালে সরকারী নতুন বা নবম বেতন বা পে স্কেল ঘোষণাকালে অনুতোষ শর্ম্মা নামের এক মানবেতর ডাক কর্মীর চাকুরীরপূর্ণ অবসরের মেয়াদের মধ্যে ৩০ বছর চলে গেছে উল্লেখ রেখে উক্ত অনুতোষ শর্ম্মা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানও সচেতন মহল তথা মানবাধিকারের কাছে জরুরী কোনো সুরক্ষা সুদৃষ্টি কামনা করেছেন।
জানা যায়, চট্টগ্রাম জিপিওতে আত্মপক্ষ সমর্থনের আগাম নোটিশ তথা সুযোগ পত্র না দিয়েই ১৯৯৪ সালে হঠাৎ বাতিল করা ডাককর্মী অনুতোষ শর্ম্মার পুনর্বহাল বিষয়ে সংস্থাপন (বর্তমান জনপ্রশাসন) ও ডাক দুই মন্ত্রণালয়ের যৌথ সম্মতির বাস্তবায়নের জন্য ১০/০৬/২০০৮ইং তারিখের ৭/এস-৩/২০০৭নং নথিরমাধ্যমে ডাক মহাপরিচালক দায়িত্ব পেয়েছেন।
আরও জানা যায়, ২৫ বছরের বেশী কাল মানবেতর জীবন কাটানো অনুতোষ শর্ম্মা স্বেচ্ছায় অবসর তথা কোনো সুসঙ্গত প্রাপ্যাদি পাওয়ার আবেদন ২০/০৭/২০২১ইং তারিখে ডাক মন্ত্রীর ইমেইলের বরাবরে পাঠিয়েছেন।
এ ব্যাপারে ২১/১০/২০২৫ইং তারিখে এক সেবার support@mygov.bd নং সহ ১১টি প্রতিষ্ঠানের বরাবরে পাঠানো ইমেইল বার্তা এবং ভূক্তভোগী অনুতোষ শর্ম্মার সুরক্ষার আবেদন সম্পর্কে ০২/১১/২০২৫ইং তারিখের Newsgarden24.com মুক্তমত খবর যাচাই করা যেতে পারে বলে সূত্রে প্রকাশ।









