উপজেলা ফটিকছড়িতে এল.পি গ্যাসের প্রকট সংকট

ফটিকছড়ি সংবাদদাতা এ.কে.এম. নাজিম উদ্দিন চৌধুরীঃ গত দীর্ঘদিন যাবৎ উপজেলা ফটিকছড়িসহ বিভিন্ন এলাকায় এল.পি গ্যাসের প্রকট সংকট দেখা দিয়েছে। দু’টি পৌরসভাসহ ১৯টি ইউনিয়নের বিভিন্ন হাট বাজারে সরকারের আদেশ নির্দেশ অমান্য করে এক শ্রেণির অসাধু ব্যবসায়ীরা ১২ কে.জি ওজনের সিলিন্ডার গ্যাস ১৮-১৯শত টাকা বিক্রি করা হচেছ। সরেজমিনে জানাযায়, সিলিন্ডার ব্যবসায়ীরা গ্যাসের সিলিন্ডার লুকিয়ে রেখে ২/৩টি করে দৈনিক একটি ১৮০০শত টাকা করে অবাধে বিক্রি করা হচ্ছে। উপজেলা প্রশাসন, ভ্রাম্যমান আদালত থাকলেও তারা এই সব নিয়ে মাথা ঘামাচ্ছেনা বলে এলাকাবাসীর অভিযোগ। ফটিকছড়ি ও ভূজপুর থানাধীন সদরে অবস্থিত লাখ লাখ গ্রামবাসী বিভিন্ন পাকা, সেমী পাকা ও কাঁচা ঘরে স্বপরিবারে অবস্থান করতেছে। তাদের একমাত্র নির্ভরশীল এল.পি সিলিন্ডার গ্যাস। এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গদের কাছে জানতে চাইলে তারা জানান, আমাদের মাননীয় প্রধান মন্ত্রী তারেকর রহমান সাহেব ফ্যামিলি কার্ড না দিয়ে সারা বাংলাদেশে ৭/৮শত টাকা দরে ১২ কে.জি. সিলিন্ডার গ্যাস প্রত্যেক ফ্যামিলি পাওয়ার ব্যবস্থা করা হোক। এটাই আমাদের এলাকাবাসীর দাবী। উল্লেখ্য যে, অসাধু ব্যবসায়ীরা ১২ কে.জি ওজনের সিলিন্ডার গ্যাস কোন কোন কোম্পানী হইতে কত টাকা ক্রয় করে এনে আমাদের এলাকাবাসীর মাঝে বিক্রি করা হচ্ছে তাহার কোন ভাউচার বা রশিদ দেখায় না। উপরোক্ত বিষয়ে এলাকাবাসী সরকারের আশু হস্তক্ষেপ জরুরী কামনা করেন।

মন্তব্য করুন