
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রামের প্রথিতযশা স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান সিএসসিআর এর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল আজ শুক্রবার ২০ ফেব্রয়ারী চট্টগ্রাম ক্লাবের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রথম পর্বে সিএসসিআর এর ত্রৈমাসিক প্রকাশনা ‘CSCR Connect’ এর মোড়ক উম্মোচন করা হয়।
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডাঃ খুরশীদ জামিল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ব্যবস্থাপনা পরিচালক ডা. মোরসেদুল করিম চৌধুরী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন। ‘CSCR Connect’ এর মোড়ক উম্মোচন করেন মেয়র ডাঃ শাহাদাত হোসেন ও চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক ডাঃ ডি. পি. বড়–য়া।
অনুষ্ঠানের প্রধান অতিথি মেয়র ডাঃ শাহাদাত হোসেন পবিত্র রমজান উপলক্ষ্যে উপস্থিত সুধীমন্ডলী ও নগরবাসীকে শুভেচ্ছা জানান। মেয়র চট্টগ্রাম নগরীকে বিল বোর্ডমুক্ত পরিচ্ছন্ন নগরী হিসাবে গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি সম্প্রতি তারেক রহমান এর নেতৃত্বে নব গঠিত সরকারকে অভিনন্দন জানান এবং আশা প্রকাশ করেন সরকারের বিভিন্ন জনবান্ধব কার্যক্রমের প্রস্তাবনা বাস্তবায়িত হলে চট্টগ্রাম সিটি কর্পোরেশন সহ সমগ্র বাংলাদেশের নগর ও গ্রামীণ জনগোষ্ঠীর জীবন মানের উল্লেখযোগ্য উন্নতিহবে।
নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ ছাড়াও চট্টগ্রামের স্বনামধন্য চিকিৎসক, মেডিকেল শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবী এবং সিএসসিআর ও সিএসসিআর কার্ডিয়াক পরিবারের সদস্যবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অধ্যাপক ডা. মেহেরুন্নিসা খানম এর সঞ্চালনায় অনুষ্ঠিত এই আয়োজনে ২য় পর্বে রমজানের গুরুত্ব ও তাৎপর্য্য নিয়ে আলোচনা এবং দোয়া পরিচালনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের প্রধান ও সিডিএ মসজিদেও খতিব অধ্যাপক ড. গিয়াসউদ্দীন তালুকদার।









