মেরিন একাডেমী মিলিনিয়াম জেনারেশন ক্লাবের ইফতার মাহফিল

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রামের আনোয়ারায় মেরিন একাডেমী মিলিনিয়াম জেনারেশন (এমএমজি) ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শুক্রবার (৬ মার্চ ) মেরিন একাডেমী স্কুল এন্ড কলেজ মাঠে এম এম জি ক্লাবের প্রতিষ্ঠাতা মো: জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মেরিন একাডেমীর বিজনেস ডেভলপমেন্ট অফিসার মেরিন ইঞ্জিনিয়ার আতিকুর রহমান চৌধুরী। ক্লাবের সভাপতি আবরার হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্মকর্তা মোঃ আজিজুল হক, প্রকাশ চন্দ্র দে, মোঃ জসিম উদ্দিন, মোহাম্মদ নেজাম উদ্দিন, মোঃ আনোয়ার হোসেন, মোঃ আলতাফ হোসেন, ফরহাদ হোসেন প্রমূখ। ক্লাবের প্রাক্তন ও বর্তমান সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে এই ইফতার মাহফিল আনন্দঘন ও মিলনমেলায় পরিণত হয়। এতে দেশের ও বিশ্বের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

মন্তব্য করুন