চট্টগ্রামে বৃহত্তর গর্জনিয়াবাসীর ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক, Chattogram | ০৮ মার্চ ২০২৬

চট্টগ্রাম মহানগরীর একটি অভিজাত মিলনায়তনে চট্টগ্রামস্থ বৃহত্তর গর্জনিয়াবাসীর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে মহানগরে বসবাসরত বৃহত্তর গর্জনিয়া, কচ্ছপিয়া ও ঈদগড় এলাকার অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন এডভোকেট আবু ঈসা এবং এতে সভাপতিত্ব করেন উক্ত সংগঠনের সাবেক সভাপতি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরিদর্শক আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, অনুষ্ঠান সমন্বয়কের দায়িত্ব পালন করেন কক্সবাজার আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর সেলিম এবং সাইফুর্স চকবাজার শাখার ইংরেজি ইন্সট্রাক্টর মোহাম্মদ মোবারক হোসাইন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গর্জনিয়ার কৃতি সন্তান, কাদেনা স্পোর্টসওয়্যার লিমিটেড ও ফেনিক্স স্পোর্টসওয়্যার লিমিটেডের সিনিয়র ডিরেক্টর আব্দুল মাজেদ সিকদার। তিনি তার বক্তব্যে বলেন, “রমজান আমাদের ত্যাগ, সহমর্মিতা ও সংযমের শিক্ষা দেয়। সমাজের সকল দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে।” তিনি সামাজিক সম্প্রীতি ও জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি ব্যাংক বাংলাদেশের সাবেক এজিএম কামরুল ইসলাম,সংগঠনের সম্মানিত সেক্রেটারী জনাব আব্দুল হান্নান,চট্টগ্রামের বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিম, চট্টগ্রাম কমার্স ব্যাংকের ভাইস চেয়ারম্যান আমীর হোসেন আমু, সমাজসেবক মহিউদ্দিন, হাটহাজারী মহিলা কলেজের প্রভাষক সাহাব উদ্দীন, চট্টগ্রাম উত্তর জেলা সেক্রেটারি ছাত্রনেতা বাহাউদ্দীন, পুলিশ কর্মকর্তা শাহ নেওয়াজ, চান্দগাঁও দারসুল কোরআন মডেল মাদ্রাসার সুপার জুলফিকার বিন তাহের, শাহজালালসহ আরও অনেকে।
এছাড়াও ছাত্রনেতা হাফেজ আব্দুল লতিফ, জিএম জিহাদি, আতিক উল্লাহসহ বৃহত্তর গর্জনিয়ার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা পর্ব শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে মুফতি জহিরুল ইসলাম বিশেষ মোনাজাত পরিচালনা করেন। মোনাজাত শেষে অতিথিবৃন্দসহ উপস্থিত সবাই একসাথে ইফতারে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটি বৃহত্তর গর্জনিয়া সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও ঐক্যকে আরও সুদৃঢ় করার এক অনন্য দৃষ্টান্ত হিসেবে উপস্থিত সবার কাছে প্রশংসিত হয়।

মন্তব্য করুন