৯ এপ্রিল চিটাগাং চেম্বারে প্রাক-বাজেট মতবিনিময় সভা

নিউজগার্ডেন ডেস্ক: অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান মোঃ আবদুর রহমান খান, এফসিএমএ আগামী ৯ এপ্রিল ২০২৬খ্রি. বৃহস্পতিবার বিকাল ২.৩০ টায় দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সদস্য, চট্টগ্রাম বিভাগের সকল জেলা চেম্বার, বিভিন্ন এসোসিয়েশন, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে ২০২৬-২০২৭ অর্থ বছরের প্রাক-বাজেট মতবিনিময় সভায় মিলিত হবেন। কনফারেন্স হল, ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, ১০২-১০৩, আগ্রাবাদ বা/এ, চট্টগ্রামে অনুষ্ঠেয় মতবিনিময় সভায় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ২০২৬-২০২৭ অর্থ বছরে রবাজেটে অন্তর্ভূক্তির লক্ষ্যে শুল্ক, ভ্যাট ও আয়কর সহসংশ্লিষ্ট বিষয়ে চেম্বার সদস্যবৃন্দের সুচিন্তিত অভিমত, পরামর্শ ও সুপারিশ সম্পর্কে বিস্তারিত অবহিত হবেন। চিটাগাং চেম্বার প্রশাসক মো: মোতাহার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠেয় উক্ত মতবিনিময় সভায় জাতীয় রাজস্ব বোর্ডের সদস্যবৃন্দ, উর্ধ্বতন কর্মকর্তা ও চট্টগ্রামস্থ কাস্টমস, ভ্যাট ও আয়কর কমিশনারবৃন্দ উপস্থিত থাকবেন।

আসন্ন জাতীয় বাজেটে অন্তর্ভূক্তির লক্ষ্যে সংশ্লিষ্ট বিষয় সমূহের উপর বিভিন্ন সুপারিশমালাসহ আমন্ত্রিতদের উল্লেখিত সময়ে উপস্থিত থাকার জন্য চিটাগাং চেম্বারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

মন্তব্য করুন