
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত বাংলাদেশ মেরিন একাডেমিতে সরকারি কর্মচারী ব্যবস্থাপনা পদ্ধতি (জিইএমএস) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৭ এপিল) একাডেমির কম্পিউটার ল্যাবে জে আর ও মো: সজল আহমেদের সঞ্চালনায় ও ডেপুটি কমান্ড্যান্ট নৌ প্রকৌশলী মোঃ মনজুরুল কবীরের সভাপতিত্ব অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন একাডেমির কমান্ড্যান্ট ক্যাপ্টেন কাজী এবিএম শামীম।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ শফিকুল আলম ও মোঃ আজিজুল হক।
উক্ত কর্মশালায় একাডেমির ১১ থেকে ১৬ গ্রেডের প্রায় অর্ধশত কর্মচারী অংশগ্রহণ করেন।
খবরটি পড়েছেনঃ ১৬









