রসায়নবিদ কানন বড়ুয়ার অবসর জনিত বিদায় সংবর্ধনা

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রামের আনোয়ারাতে অবস্থিত বিসিআইসি নিয়ন্ত্রিত রাষ্টীয় প্রতিষ্ঠান চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) এর টেকনিক্যাল সার্ভিসেস বিভাগের অতিরিক্ত প্রধান রসায়নবিদ কানন বড়ুয়ার অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
রবিবার (১৯ এপ্রিল) কারখানার কারিগরি সভাকক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিইউএফএল কারখানার ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান। প্রধান রসায়নবিদ ও উৎপাদন বিভাগের বিভাগীয় প্রধান উত্তম চৌধুরীর সভাপতিত্ব ও ফায়ার অ্যান্ড সেফটি শাখার প্রধান রসায়নবিদ মোঃ মমতাজুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে টেকনিক্যাল সার্ভিসেস বিভাগের পক্ষে স্বাগত বক্তব্য রাখেন নির্বাহী প্রকৌশলী (রসায়ন) জিতা সরকার স্নিগ্ধা। বিভাগীয় প্রধানদের মধ্যে বক্তব্য রাখেন রুপ শংকর চৌধুরী, প্রধান রসায়নবিদ ও বিভাগীয় প্রধান(টেকনিক্যাল সার্ভিসেস), প্রকৌশলী মোঃ শাহজাহান কবীর,প্রধান প্রকৌশলী ও বিভাগীয় প্রধান(এমটিএস), মোঃ কামরুল ইসলাম খন্দকার ,বিভাগীয় প্রধান (বানিজ্যিক) ,মোঃ জসিম উদ্দিন, ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান(হিসাব ও অর্থ), মোঃ জসিম উদ্দিন, বিভাগীয় প্রধান (প্রশাসন)। বক্তারা কানন বড়ুয়ার দীর্ঘ কর্মজীবনের উপর স্মৃতিচারন করেন। কানন বড়ুয়া তার বক্তব্যে দীর্ঘ কর্মজীবনের স্মতিচারন ও বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে গিয়ে সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। উল্লেখ্য যে,কানন বড়ুয়া ১৯৯২ সাল থেকে সততা ও নিষ্টার সহিত রাষ্টীয় প্রতিষ্ঠান সিইউএফএল-এ কর্মরত থেকে ১৫ ফেব্রুয়ারী ২০২৬ পিআরএল জনিত অবসর গমন করেন। অবসর গমন কালীন সময়ে তিনি টেকনিক্যাল ডকুমেন্টেশন , ডাটা প্রসেসিং এন্ড ট্রেনিং ও ফায়ার এন্ড সেফটি শাখার শাখা প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।অনুষ্ঠানের প্রধান অতিথি সিইউএফএল কারখানার সুযোগ্য ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান তার বক্তব্যে বলেন- কানন বড়ুয়া তার দীর্ঘ কর্মজীবনে যে কারো প্রতি ন্যুনতম অভিযোগ করেননি এটা তার সবচেয়ে বড় গুন। তিনি আরো বলেন-সিইএফএল কারখানার প্রতি কানন বড়ুয়ায় ত্যাগ ,শ্রম ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সব সময় স্মরন করবে। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতি উত্তম চৌধুরী, প্রধান রসায়নবিদ ও বিভাগীয় প্রধান (উৎপাদন)-এর সমাপনী বক্তব্যের পর সিইউএফএল কারিগরি সভার পক্ষ থেকে বিদায়ী সহকর্মী কানন বড়ুয়াকে সন্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।এ সময় প্রধান অতিথির সাথে সকল বিভাগীয় ও শাখা প্রধানগণ উপস্থিত ছিলেন।

 

মন্তব্য করুন