‘আধুনিক ওয়ার্ড’র সেবক হতে চাই’

নিউজগার্ডেন ডেস্ক: পাঠানটুলী ২৩নং ওয়ার্ড কাউন্সিলর নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের তালিকায় শীর্ষস্থানে থাকা, একজন মেধাবী সংগঠক, স্বচ্ছ ও বিচক্ষণ, ২৩ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের মনোনীত আগামীর সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী সুফি মোহাম্মদ ইবরাহিম।
আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ২৩ নং উত্তর পাঠানটুলী ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে এলাকাবাসীর আস্তা ও ভালোবাসা আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী সুফি মোহাম্মদ ইবরাহিম সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও সমর্থন প্রার্থী।

আজ (২৩ এপ্রিল) বৃহস্পতিবার আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ২৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী সুফি মোহাম্মদ ইবরাহিম একান্ত সাক্ষাৎকারে বলেন আমি আমার ওয়ার্ডের উন্নয়নে জনস্বার্থে জনগণকে সাথে নিয়ে ২৩ নং ওয়ার্ডকে একটি শক্তিশালী উন্নয়নমূলক ডিজিটাল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চাই।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা। কেননা, এ এলাকায় রয়েছে বায়তুশ শরফ কামিল মাদরাসা, পোস্তারপাড় উচ্চ বিদ্যালয় ও পাঠানটুরী খান সাহেব স্কুল। রয়েছে দেওয়ানহাট জোন, ধনিয়ালাপাড়াসহ গুরুত্বপূর্ণ এলাকা। আমি নিজেও বায়তুশ শরফ কামিল মাদরাসার শিক্ষার্থী ছিলাম। কাজেই এ এলাকা আমার এলাকা। এ এলাকার প্রতিটি অলি-গলি আমার ভালো করে চেনা-জানা। পাশাপাশি এ এলাকার প্রতিটি সংকটও আমার চোখে দৃশ্যমান। এ ওয়ার্ডটি গুরুত্বপূর্ণ হলেও এখানের অধিবাসীরা অনেক ক্ষেত্রে তাদের নাগরিক সেবা থেকে বঞ্চিত।বিভিন্ন ক্ষেত্রে তাদের জনদুর্ভোগ-দুর্দশা আমাকে ভাবিয়ে তুলেছে। এজন্য আমি এ ওয়ার্ডকে আধুনিক প্রযুক্তিনির্ভর মাদকমুক্ত পরিচ্ছন্ন ওয়ার্ড গড়তে নির্বাচনে অংশ নিয়েছি। আমার নির্বাচনী ইশতেহারের নাম ‘আধুনিক ওয়ার্ড’। আর এ ইশতেহার বাস্তবায়ন করে আমি ওয়ার্ডের সেবক হতে চাই।
অত্র ওয়ার্ড মাদক, চাঁদাবাজ, সন্ত্রাস মুক্ত ডিজিটাল আধুনিক সেবা সর্বস্তরের মানুষ ও মানুষের ভালোবাসা নিয়ে স্বচ্ছ ও নিরপেক্ষতায় এবং উন্নয়নমূলক কাজ করার জন্য আমি বদ্ধপরিকর। তাই আমি আমার ২৩ নং ওয়ার্ডবাসীর কাছে, আপনাদের ছেলে-ভাই-বন্ধু এলাকাবাসী হিসেবে আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে সমর্থন ও দোয়া প্রার্থী। আপনাদের সেবা করা এবং উন্নয়নমূলক কাজ করার সুযোগ ও আগামী নির্বাচনে আপনাদের রায় প্রত্যাশী।

সুফি মোহাম্মদ ইবরাহিম ১৯৯৫ সালে ছাত্র অবস্থায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি শুরু করেন। তিনি দীর্ঘদিন ছাত্রদল এর রাজনীতির পাঠ চুকিয়ে ডবলমুরিং থানা যুবদল এর যুগ্ম আহবায়ক হন। যুবদল এর রাজনীতি পরবর্তী তিনি ২৩ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক কমিটির সদস্য নির্বাচিত হন। বর্তমানে ডবলমুরিং থানা বিএনপির সংগঠক হিসেবে দলের জন্য কাজ করে যাচ্ছেন। সুফি মোহাম্মদ ইবরাহিম ২০১৮ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনে ১৪ মার্চ গ্রেফতার হয়ে দীর্ঘ দিন কারাগারে ছিলেন। ফ্যাসিষ্ট স্বৈরাচার বিরোধী সংগ্রামে বিভিন্ন মিছিল মিটিংয়ে তার ছিল সক্রিয় উপস্থিতি। তিনি বিভিন্ন সময় ফ্যাসিষ্ট সরকারের আমলে বহু হামলা মামলার শিকার হয়েছেন এবং ফ্যাসিস্ট হাসিনা বিরোধী ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ২৫ এ আগষ্ট গ্রেফতার হয়ে ৫ আগস্ট হাসিনা পালিয়ে গেলে ৭ আগস্ট কারামুক্ত হন।
তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও প্রায়ত সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আদর্শ এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বকে বুকে ধারণ করে, নিষ্ঠাভাবে জনগণের কল্যাণে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।
তিনি ডবলমুরিং থানার অন্তর্গত ২৩ নং উত্তর পাঠানটুলী ওয়ার্ড এর পশ্চিম সুপারীওয়ালা পাড়ার স্থায়ী বাসিন্দা। চট্টগ্রাম বিএনপির নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও সমর্থন প্রার্থী। সুফি মোহাম্মদ ইবরাহিম সকলের সুস্বাস্থ্য কামনায় মহান আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করেন। তিনি বর্তমানে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ২৩ নং উত্তর পাঠানটুলী ওয়াড বিএনপির রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ২৩ নং উত্তর পাঠানটুলী ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হিসেবে সুফি মোহাম্মদ ইব্রাহিম-এর মত মানুষের জনসেবার ইচ্ছার বিষয়টি স্থানীয় রাজনীতিতে একটি ইতিবাচক দিক হতে পারে।

মন্তব্য করুন