
নিউজগার্ডেন ডেস্ক: অর্গানাইজেশন ফর ওমেন্স ডেভলাপমেন্ট ইন বাংলাদেশ-ওডেব প্রতিষ্ঠার শুরু থেকেই নারীর মানবাধিকার নিয়ে সোচ্চার অবস্থানে থেকে নারী অধিকার সচেতনতায় দীর্ঘদিন ধরে তৃণমূল পর্যায় থেকে কাজ করে আসছে।
এরই ধারাবাহিকতায় ওডেব’র সাধারণ সম্পাদক ও প্রধান নির্বাহী কবি ও অধ্যাপক শ্যামলী মজুমদারের সার্বিক নির্দেশনায় আজ ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন উপলক্ষ্যে চট্টগ্রামের কালুরঘাট বিসিক শিল্প এলাকার ওডেব ওমেন্স ক্যাফে শাপলা ক্লাব মিলনায়তনে বিকাল ৩টায় নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।
বক্তব্য রাখেন নারী নেত্রী জুলেখা বেগম, জাহানারা বেগম ওডেব‘র পিএমটিও সজল দে, বন্ধনা বড়–য়া এবং ওডেব‘র সিনিয়র কর্মকর্তা মোহাম্মদ ফয়েজুল আবেদীন প্রমুখ।
আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শ্রম আইনের ধারা ভিত্তিক কুইজ প্রতিযোগিতা এবং আনন্দপূর্ণ সংগীত, খেলাধুলা প্রতিযোগিতা ও সচেতনতামূলক প্রতিযোগিতা অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী সভা কালচারাল ফেসেলিটেটর পুষ্পা‘র নেতৃত্বে অনুষ্ঠিত হয়।









