মেরিন একাডেমির খাকরব রুসি বেগমের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

নিউজগার্ডেন ডেস্ক: আনোয়ারায় বাংলাদেশ মেরিন একাডেমির খাকরব রুসি বেগমের বিদায় সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।
রবিবার (৩ মে) বিকালে একাডেমির নতুন কনফারেন্স রুমে প্রশাসনিক কর্মকর্তা মোঃ আজিজুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমির কমান্ড্যান্ট ক্যাপ্টেন কাজী এবিএম শামীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি কমান্ড্যান্ট নৌপ্রকৌশলী মোঃ মনজুরুল কবীর। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমির খাকরব রুসি বেগম।
এতে রুসি বেগমের দীর্ঘ ৩৭ বছরের কর্মময় জীবনের স্মৃতি, কর্মচারীদের নিয়োগ বিধি সংশোধন, পদের নাম পরিবর্তন, গ্রেড উন্নীতকরণ নিয়ে বক্তব্য রাখেন হাবিবুর রহমান, প্রকাশ চন্দ্র দে, মোঃ রাসেল, মোহাম্মদ নেজাম উদ্দিন, মোঃ আমিরুল ইসলাম, মোহাম্মদ আলী, গৌরচন্দ্র সূত্রধর, মামুন বয়াতী, মোঃ নজরুল ইসলাম প্রমুখ।

মন্তব্য করুন