মেরিন একাডেমির ৬ষ্ঠ অফিসার্স জেনারেল মিটিং অনুষ্ঠিত

নিউজগার্ডেন ডেস্ক: আনোয়ারায় অবস্থিত বাংলাদেশ মেরিন একাডেমি, চট্টগ্রামের ৬ষ্ঠ অফিসার্স জেনারেল মিটিং অনুষ্ঠিত। বুধবার (১৩ মে) বিকালে একাডেমির নতুন কনফারেন্স রুমে এ্যাডজুটেট লেফটেন্যান্ট কমান্ডার মোঃ ইয়াসির চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মকর্তাদের সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমির কমান্ড্যান্ট ক্যাপ্টেন কাজী এবিএম শামীম এবং বিশেষ অতিথি ছিলেন ডেপুটি কমান্ড্যাট নৌ প্রকৌ. মোঃ মঞ্জুরুল কবীর।
সভায় একাডেমির গেইট পাস (আইডি কার্ড) তৈরি, প্রকিউরমেন্ট যথাযথভাবে সরকারি প্রক্রিয়া অণুসরণ করে দ্রুত সম্পাদন, বিদেশী ক্যাডেটদের ঈদের ছুটিতে একাডেমিতে নিরাপদে অবস্থান, পোস্ট সী ফিমেল ক্যাডেট ব্লকে ফিমেল ক্যাডেটদের হাউস মিসট্রেস (ফিমেল) দিয়ে সঠিকভাবে তদারিক, একাডেমিতে ৯মে ২০২৬ তারিখ হতে প্রতি শনিবার অনুষ্টেয় চীনা ভাষা শিক্ষা কোর্সের জন্য বই কেনার অনুমতি ও ক্যাডেটদের মিড টার্ম পরীক্ষা গ্রহণ, ক্যাডেটদের শাস্তি নিরুৎসাহিত করণ ও ক্যাডেটদের রেজিমেস্টাল ও রেসিডেন্সিয়াল প্রশিক্ষণের মানোন্নয়নে বিশদ আলোচনা হয়।

মন্তব্য করুন