
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগরীর সভাপতি এস এম লুৎফর রহমান আজ রবিবার (২৪ মে) সকালে নবাগত ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সুপার চট্টগ্রাম-৩, মাহমুদা বেগম এর সাথে এক সৌজন্য সাক্ষাৎ করেন।
ঈদুল আজহার ঠিক পুর্ব মুহূর্তে শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা রক্ষা, শ্রমিক অসন্তোষ নিরসন, সার্বিক নিরাপত্তা, শিল্প-কারখানাগুলোতে ছুটির সময়ে অপ্রীতিকর ঘটনা এড়াতে করণীয়গুলো আলোচনা হয়।
নবাগত পুলিশ সুপার মাহমুদা বেগমকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর পক্ষ থেকে অভিনন্দন জানান।
সার্বিক কার্যক্রম বিশেষ করে শ্রমিক স্বার্থ রক্ষা ও শিল্প কলকারখানার নিরাপত্তায় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
এই সময়ে আরো উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৩, চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাইদুর রহমানসহ কর্মকর্তাবৃন্দ। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রামা মহানগরীর সহ-সভাপতি মকবুল আহমদ, সাধারন সম্পাদক আবু তালেব চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ হামিদুল ইসলাম, ট্রেড ইউনিয়ন সম্পাদক মুহাম্মদ জাহাঙ্গীর আলম, পাঠাগার সম্পাদক ইঞ্জি: সাইফুল ইসলাম, আইন-আদালত সম্পাদক সাব্বির আহমে উসমানী ও ডবলমুরিং থানা সভাপতি আকরাম হোসেন জিহাদ প্রমূখ।









