
নিউজগার্ডেন ডেস্ক: দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র নব-নির্বাচিত বোর্ড অব ডাইরেক্টর্স’র সাথে চট্টগ্রামের বিভিন্ন মার্কেট ও এসোসিয়েশন নেতৃবৃন্দ ৩ জুন বিকেলে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ কনফারেন্স হলে সৌজন্য সাক্ষাতকারে মিলিত হন। চেম্বার সিনিয়র সহ-সভাপতি মোঃ আমজাদ হোসেন চৌধুরী’র সভাপতিত্বে বক্তব্য রাখেন চেম্বার সহ-সভাপতি মোহাম্মদ মসিউল আলম স্বপন। অনুষ্ঠান সঞ্চালনা করেন চেম্বার পরিচালক আসাদ ইফতেখার।
অন্যান্যদের মধ্যে এ সময় বক্তব্য রাখেন যথাক্রমে চেম্বার আফসার হাসান চৌধুরী (জসিম), মোঃ জাহিদুল হাসান, এ. এস. এম. ইসমাইল খান ও মোঃ সেলিম নুর, বাংলাদেশ দোকান মালিক সমিতি’র সভাপতি আলহাজ¦ সালামত আলী, সাধারণ সম্পাদক সাজেদুল আলম চৌধুরী মিলটন, সদস্য নজরুল ইসলাম মামুন, তামাকুমুন্ডি লেইন বণিক সমিতি’র সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, বিপনী বিতান বণিক সমিতি’র সহ-সভাপতি ইলিয়াছ চৌধুরী, ফিনলে সাউথ সিটি দোকান মালিক সমিতি’র সভাপতি মো: জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মো: আইয়ুব খান, সানমার ওশান সিটি দোকান মালিক সমিতি’র সভাপতি হাজী মো: সফি, সাধারণ সম্পাদক মো: আহসান উল্লাহ, মিমি সুপার মার্কেট ব্যবসায়ী সমিতি’র সভাপতি মো: জয়নাল আবেদীন, চট্টগ্রাম বেকারী মালিক সমিতি’র সভাপতি কে.এম. মামুন রাজা, ফিনলে স্কয়ার শপ ওনার্শ এসোসিয়েশন’র সাধারণ সম্পাদক মিয়া মো: খালেদ (জুয়েল), কামাল বাজার ব্যবসায়ী মালিক সমিতি’র সাধারণ সম্পাদক মো: নুরুল আবছার, গোলাম রসুল মার্কেট ব্যবসায়ী সমিতি’র সভাপতি মো: আকবর, আক্তারুজ্জামান সেন্টার দোকান মালিক সমিতি’র সহ-সভাপতি সরওয়ার কামাল, সাধারণ সম্পাদক মাহবুব কামাল ও সেন্ট্রাল প্লাজা দোকান মালিক সমিতি’র সভাপতি আবদুল গফুর পাটওয়ারী প্রমূখ।
চেম্বার সিনিয়র সহ-সভাপতি মোঃ আমজাদ হোসেন চৌধুরী বলেন-চট্টগ্রামের সর্বস্তরের ব্যবসায়ী তথা চেম্বার সদস্যদের ভোটে নির্বাচিত এই পরিচালনা পর্ষদ ব্যবসায়ীদের কল্যাণে সরকারের সাথে সেতুবন্ধন হিসেবে কাজ করে যাবে। ব্যবসায়ীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সরকারের সাথে আলোচনার মাধ্যমে সবকিছু সমাধান করা হবে। জ¦ালানী সাশ্রয়ে সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত মার্কেট খোলা রাখার পরিবর্তে দুপুর ১২ টা থেকে রাত ৯ টা পর্যন্ত মার্কেটসমূহ খোলা রাখার ব্যবসায়ীদের অনুরোধের বিষয়টি সরকার সংশ্লিষ্ট মহলের সাথে আলোচনা করবেন বলে আশ^স্ত করেন।
চেম্বার সহ-সভাপতি মোহাম্মদ মসিউল আলম স্বপন বলেন-জাতীয় অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে ব্যবসায়ীদের প্রদত্ত ট্যাক্স ও ভ্যাটের মাধ্যমে। সেই রাজস্ব দিয়ে সরকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণ করে। যার সুফল ভোগ করে দেশের আপামর জনসাধারণ। তাই ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যাদি সমাধানে সরকারকে সচেষ্ট হওয়ার আহবান জানান তিনি।
মতবিনিময় সভায় বিভিন্ন মার্কেট এসোসিয়েশন এর নেতৃবৃন্দ ট্যাক্স, ভ্যাট প্রদান ও নানা ধরণের হয়রানীর কথা উল্লেখ করে অতীতের মত চিটাগাং চেম্বারকে ব্যবসায়ীদের পাশে থাকার আহবান জানান। নেতৃবৃন্দ আরও বলেন- বর্তমানে জ¦ালানী সাশ্রয়ের সিদ্ধান্তে সন্ধ্যা ৭ টায় মার্কেটসমূহ বন্ধ করতে হচ্ছে বিধায় বেচাকেনা কমে গেছে। বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের ঋণ পরিশোধ, দোকান ভাড়া, বিদ্যুৎ বিল, সার্ভিস চার্জ, কর্মচারীদের বেতন ও বোনাস ইত্যাদি পরিশোধ করার ফলে লোকসানের সম্মুখীন হচ্ছি। সাধারণত সন্ধ্যার পরে মার্কেটগুলো ক্রেতার উপস্থিতিতে জমজমাট হয়ে উঠে। তাই সরকার নির্ধারিত সময়ের পরিবর্তে দুপুর ১২ টা থেকে রাত ৯ টা পর্যন্ত মার্কেট খোলার রাখা এবং বর্তমান ভ্যাট প্রদান পদ্ধতি রহিত করে প্যাকেজ পদ্ধতিতে ভ্যাট প্রদান প্রথা চালু করতেও চেম্বার নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন।









