চট্টগ্রামে ডাকাত গ্রেফতার ১

নিউজগার্ডেন ডেস্ক: সিএমপি, কোতোয়ালী থানা পুলিশের অভিযানে ডাকাতির প্রস্তুতি মামলার ঘটনায় জড়িত ১ জন পেশাদার ডাকাত দলের সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে।
উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ), সিএমপি, চট্টগ্রাম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ), সিএমপি, চট্টগ্রাম এর সার্বিক দিক নির্দেশনায়, এসি বাকলিয়া জোন, সিএমপি, চট্টগ্রাম এর তত্ত্বাবধানে এবং অফিসার ইনচার্জ, কোতোয়ালী থানা, সিএমপি, চট্টগ্রাম এর নেতৃত্বে এসআই (নিরস্ত্র) শরীফ উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ আজ ৬ জুন কোতোয়ালী থানাধীন আন্দরকিল্লা কাটাপাহাড় লেইন এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাতি প্রস্তুতি মামলার ঘটনায় জড়িত আসামী মোঃ হাসান (২৫), পিতা- মুনতাজ মিয়া, মাতা- ছেনোয়ারা বেগম, স্ত্রী- আউশি আক্তার, সাং- নাগেরকান্দি, ৭নং ওয়ার্ড, বেপারী বাড়ী, ১৩নং ইউপি, থানা- মুরাদনগর, জেলা- কুমিল্লা বর্তমানে তক্তারপুল, বিসমিল্লা কলোনী, থানা- বাকলিয়া, জেলা- চট্টগ্রামকে কোতোয়ালী থানার মামলা নং- ৩৭, তারিখ- ২০/০৫/২০২৬ ইং, ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড মূলে গ্রেফতার পুর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রাথমিকভাবে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। সে বিভিন্ন সময় চট্টগ্রাম ফলমন্ডি, কদমতলী বাজার ও রিয়াজ উদ্দিন বাজারে আগত ব্যবসায়ী এবং বিভিন্ন পথযাত্রীদের জিম্মি করে ডাকাতি করার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র শস্ত্রসহ ডাকাতির প্রস্তুতির জন্য বর্ণিত ঘটনাস্থলে সমবেত হয়েছে মর্মে স্বীকার করে।

 

মন্তব্য করুন