
নিউজগার্ডেন ডেস্ক: আগামী ১৩ জুন’ ২০২৬ শনিবার ঐতিহাসিক চট্টগ্রামের লালদিঘী ময়দানে ১১ দলীয় ঐক্যের চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলার জামায়াতের উদ্যোগে সাতকানিয়া কেরানীহাটে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। অন্যদিকে একইভাবে বিভাগীয় সমাবেশ এর সমর্থনে বিভিন্ন উপজেলায় স্বাগত মিছিল করা হয়।
চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরীর নেতৃত্বে সাতকানিয়ার কেরানীহাটে বিশাল মিছিল অনুষ্ঠিত হয়। এতে এনসিপি জেলা যুগ্ম সমন্বয়ক সিফাত হোসেন,বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সেক্রেটারি মাওলানা নোমান উদ্দিন, সাতকানিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামাল উদ্দীন, উত্তর সাতকানিয়া সাংগু থানার আমীর মাষ্টার সিরাজুল ইসলাম সহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জামায়াতে ইসলামী লোহাগাড়া উপজেলার আমীর আসাদুল্লাহ ইসলামাবাদীর নেতৃত্বে আমিরাবাদ বটতলী শহরে বিশাল স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়। এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর অধ্যাপক আবু তাহের, সেক্রেটারী অধ্যক্ষ আ ন ম নোমান সহ প্রমুখ উপজেলা নেতৃবৃন্দ।
বাঁশখালী উপজেলা আমীর অধ্যক্ষ মাওলানা ইসমাইল এর নেতৃত্বে বাঁশখালী পৌরসভায় বিশাল মিছিল অনুষ্ঠিত হয়। এতে বাঁশখালী পৌরসভার আমীর অধ্যক্ষ মাওলানা আবু তাহের, উপজেলা সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা আরিফুল্লাহ সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মিছিলপূর্ব সমাবেশে নেতৃবৃন্দ বলেন, গণরায় বাস্তবায়ন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং দফায় দফায় বিদ্যুত ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে সৃষ্ট জনদুর্ভোগ নিরসনের লক্ষ্যে আগামী ১৩ জুন চট্টগ্রামের বিভাগীয় সমাবেশকে সফল করার জন্য দল মত, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে বিভাগীয় সমাবেশে দলে দলে যোগদান করার আহবান জানান।









