
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রামের পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযান; শুল্ক ফাঁকি দিয়ে বাজারজাতকরণের উদ্দেশ্যে বহনকালে বিপুল পরিমাণ চিনিসহ দুই চোরাকারবারি আটক।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি অসাধু চক্র চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন চরপাড়া ঘাট সংলগ্ন মেরিন ড্রাইভ রোডে বাণিজ্যিক জাহাজ হতে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে খালাসকৃত বিপুল পরিমাণ চিনি বাজারজাতকরণের উদ্দেশ্যে বহন করবে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ ১৯ জুন ২০২৬ শুক্রবার ভোর ৫ টায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন সন্দেহজনক ১টি ট্রাকে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে বাজারজাতকরণের উদ্দেশ্যে বহনকালে প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকা মূল্যের ৮০০ কেজি চিনি ও চোরাচালান কাজে ব্যবহৃত ট্রাকসহ দুই জন চোরাকারবারিকে আটক করা হয়।
জব্দকৃত আলামত ও আটককৃত চোরাকারবারিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।









