অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে আকবরশাহ্ থানা যুবদলের বিক্ষোভ মিছিল

নিউজগার্ডেন ডেস্ক: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অপপ্রচার, ষড়যন্ত্র ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে আকবরশাহ্ থানা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (২৬ জুন) বিকেলে সিডিএ রেইল লাইন থেকে শুরু হয়। পরে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপির কার্যালয় এসে শেষ হয়।

মিছিল-পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, অপপ্রচার ও ষড়যন্ত্রের মাধ্যমে সংগঠনের অগ্রযাত্রা ব্যাহত করার যে অপচেষ্টা চলছে, তা কখনো সফল হবে না। তারা বলেন, রাজনৈতিক অঙ্গনে শালীনতা, সহনশীলতা ও গণতান্ত্রিক চর্চা প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করতে হবে।

বক্তারা আরও বলেন, রাজনীতিতে অপসংস্কৃতি ও শিষ্টাচারবহির্ভূত কর্মকাণ্ড বন্ধ করে সুস্থ ধারার রাজনৈতিক পরিবেশ গড়ে তোলার বিকল্প নেই। এ লক্ষ্যে আকবরশাহ্ থানা যুবদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন। এ সময় নেতারা সকল অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান এবং যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রতিবাদ মিছিল শেষে নেতা কর্মিরা সংক্ষিপ্ত আকারে বিক্ষোভ সমাবেশ করেন। উক্ত সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর যুবদলের সংগঠক মোঃ আরশাদ খান নান্নু, আকবরশাহ্ থানা যুবদল নেতা মোঃ তাজউদ্দীন লিটন, মোঃ জাকির হোসেন, মোঃ সুমন, উক্ত সমাবেশে সঞ্চালনা করেন আকবরশাহ্ থানা যুবদল নেতা মোঃ মাহাফুজুল আলম দীপন।

নগর যুবদলের সংগঠক মোঃ আরশাদ খান নান্নু, মোঃ তাজউদ্দীন লিটন, মোঃ আরিফ, আকবরশাহ্ থানা যুবদল নেতা মোঃ জাকির হোসেন, মোঃ সুমন, মোঃ মাহাফুজুল আলম দীপন, মোঃ সালমান তিতাস, মোঃ মামুন, মোঃ সোহাগ, মোঃ শৈবাল, মোঃ রিপন, মোঃ সাঈদ, মোঃ সাহেদ, অনি, ফয়সাল, কামরুল সহ ওয়ার্ড পর্যায়ের যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। এ ছাড়া যুবদল এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন