অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে পাঁচলাইশ থানা যুবদলের প্রতিবাদ মিছিল

 

নিউজগর্ডেন ডেস্ক: সারাদেশে আওয়ামীলীগের মিথ্যা অপপ্রচার এবং শিষ্টাচার বহির্ভূত রাজনীতির প্রতিবাদে পাঁচলাইশ থানা যুবদলের উদ্যোগে নেতাকর্মীরা প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ করেছে।।

আজ শনিবার (২৭ জুন) বিকালে শুলকবহর এশিয়ান হাউজিং সোসাইটি থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুরাদপুর গোলচত্বরে সমাপ্ত হয়। এতে যুবদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, রাজনৈতিক অঙ্গনকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দেওয়া হবে। রাজনৈতিক ভিন্নমতকে সম্মান জানিয়ে সভ্য, শালীন ও সহনশীল রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে হবে। তারা অপপ্রচার, বিভ্রান্তিমূলক তথ্য প্রচার এবং শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান। পাশাপাশি এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে সকলের প্রতি আহ্বান জানান। আওয়ামী লীগের নেতা কর্মীদের হুঁশিয়ারি দিয়ে বক্তারা আরো বলেন, ‘সারাদেশে মিথ্যা অপপ্রচার এবং শিষ্টাচার বহির্ভূত রাজনীতি করার চেষ্টা করছে আওয়ামীলীগ। আমরা বেঁচে থাকতে তাদের উত্থান হতে দেবো না।’

মিছিলে উপস্থিত ছিলেন পাঁচলাইশ থানা যুবদল নেতা মোঃ পারভেজ, মোঃ এরশাদ, মারুফ আজাদ, মোঃ সাইফুল, ওয়ার্ড যুবদলের সালাউদ্দিন ফয়সাল, হাসান, নয়ন, মিন্টু, জিয়াউল হক, রুবেল, বরুণ, লেদু, সেলিম, নাসির সহ পাঁচলাইশ থানা যুবদলের সব ইউনিটের নেতা কর্মীরা।

 

 

মন্তব্য করুন