চট্টগ্রাম প্রেস ক্লাব ক্রীড়া প্রতিযোগিতা ক্যারম দ্বৈতে মুন্না-রফিক জুটি চ্যাম্পিয়ন

নিউজগর্ডেন ডেস্ক: চট্টগ্রাম প্রেস ক্লাব বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ এর ক্যারম দ্বৈত ইভেন্টের ফাইনাল খেলা গতকাল ৫ জুলাই প্রেস ক্লাবের স্পোর্টস কক্ষে সম্পন্ন হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে দৈনিক পূর্বদেশের স্টাফ রিপোর্টার মনিরুল ইসলাম মুন্না এবং জাগো নিউজের স্টাফ রিপোর্টার রফিক হায়দার জুটি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।

জাতীয় অর্থনীতির ফটো সাংবাদিক নুরুল আলম এবং বিজনেস স্ট্যান্ডার্ডের ফটো সাংবাদিক মিনহাজ উদ্দিন ঝন্টু রানার্স আপ হন।

এ সময় চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ এবং ক্রীড়া সম্পাদক রুবেল খান উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৭ জুন ২০২৬ ইং চট্টগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

মন্তব্য করুন