
নিউজগর্ডেন ডেস্ক: চট্টগ্রাম মহানগর বিএনপির নির্দেশনায় এবং ১৬নং চকবাজার ওয়ার্ড বিএনপির উদ্যোগে সাম্প্রতিক অতিভারী বর্ষণে পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
ত্রাণ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব জননেতা নাজিমুর রহমান। এসময় তিনি বলেন, অতিভারী বৃষ্টিতে গেল এক সপ্তাহ ধরে চট্টগ্রাম নগরসহ বিভিন্ন এলাকার মানুষ চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন। অনেক পরিবার পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছেন। এই দুর্যোগে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে নিজ নিজ এলাকার জলাবদ্ধ ও ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজ-খবর নিতে হবে এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর সর্বাত্মক চেষ্টা করতে হবে। কোনো অসহায় পরিবার যেন প্রয়োজনীয় সহায়তা থেকে বঞ্চিত না হয়, সেদিকে সবাইকে আন্তরিকভাবে নজর রাখতে হবে। মানুষের পাশে দাঁড়ানোই আমাদের অঙ্গীকার। দুর্যোগের এই কঠিন সময়ে অসহায় ও বন্যাকবলিত মানুষের পাশে থেকে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল ও নেয়াজ মোহাম্মদ খান এবং দপ্তরের দায়িত্বপ্রাপ্ত শওকত আজম খাজা।
এছাড়াও উপস্থিত ছিলেন ১৬নং চকবাজার ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মনজুর আলম, সদস্য সচিব জাহেদুল আলম জাকু, এম. হালিম বাবলু, চকবাজার থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনিসুন জামান সায়মন, চকবাজার থানা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল আলম শিপু, মো. বখতেয়ার, নুরুল আজিম, সিরাজুল ইসলাম, নুরুল হাসান টিপু, মাসুদ রেজা চৌধুরী, আলমগীর, ওসমান, জসিম, হিরু, আমির মাহমুদ খসরু রাজু, আলী হায়দার রানা, ইমন ও তারেকসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
কর্মসূচিতে পানিবন্দি ও অসহায় পরিবারের হাতে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
নেতৃবৃন্দ দ্রুত ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের কাছে প্রয়োজনীয় ত্রাণ ও মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার দাবি জানিয়ে বলেন, দুর্যোগ মোকাবিলায় রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনসহ সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।









