প্রত্যাশীর মতো বিত্তবানদের বন্যাদুর্গত মানুষে পাশে থাকার আহ্বান জানিয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, "১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাত যদি একসাথে কাজ করলে, এইদেশ সিঙ্গাপুরের থেকে বেশি উন্নত হতে বেশি সময় লাগবে না।"
গতকাল শনিবার (১৮ জুলাই) বিকেলে উপজেলার এনজিও সংস্থা প্রত্যাশী ১৫০০ জন প্রত্যাশীর সংগঠিত সদস্য ও বন্যার্তদের মাঝে ত্রাণ সহয়তা প্রদান করেন।আয়োজিত ত্রান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, একদিকে ইরান আর আমেরিকার যুদ্ধ। অপরদিকে বন্যা। এর আগে ফ্যাসিবাদ আমাদের টাকা লুট করে নিয়ে গেছে বিদেশে। বর্তমান সরকার বন্যা কবলিত মানুষের পাশে রয়েছে। এছাড়া সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে।
প্রত্যাশীর নির্বাহী পরিচালক মনোয়ারা বেগমের সভাপতিত্বে ও প্রত্যাশী মাইক্রো ফিন্যান্স পরিচালক নাছিম হায়দার শাহীনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক, সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোজাফফর হোসেন, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান, সদস্য শওকত আলম, বিএনপি নেতা ইসহাক চৌধুরী, নুরুন্নবী চৌধুরী,মন্নান চেয়ারম্যান, মেহেদী হাসান সুজন, নুরুল করিম নুরু, প্রত্যাশীর সিনিয়র ম্যানেজার মো.খোরশেদ আলম, জামাল উদ্দিন, হোসেন আহম্মদ, প্রত্যাশী সহকারী পরিচালক মাজেদুল ইসলাম ও ডিবলু বড়ুয়া।