
গীতিকার:আবদুল হাকিম
আহা কী নিষ্ঠুর সুন্দর
গুম করে খুন করে হাসো
শত অন্যায় পাশ কাটো
কখনো ক্ষমা চাওনি
কখনো সরি বলোনি
খুটিনাটি সমালোচনাও
তোমার যে ধাঁচে সয়নি।
কিছু বললেই রাগ কর
অভিমানে জেলে ভর তুমি
তারপর খেলে যেতে
মামলার খেলা —-।
আহা কী ভয়ঙ্কর সুন্দর।।
হারতে চাওনি তুমি কখনো
ঝগড়া রেষারেষি মতভেদ
সামান্য তম চুলোচুলি
তোমাকেই জিততেই হবে।
জয়ের মাঝেই আছে তোমার
যত ক্ষোভ বিদ্বেষ আক্রোশ
সব জ্বালা মেটাতে হবে।
তোমাকেই জিততেই হবে।
দেখ যতবারই তুমি জেতো
ঠিক ততবারই তুমি হারো
নিগুঢ় সত্য মানতেই চাওনি
দৃষ্টিভঙ্গিতে নেই ছাড়-ক্ষমা
প্রেম নেই মায়া নেই, নেই করুনা–
তোমার হাতে ধ্বংস পিলখানা
শহীদ করেছো শত বীর সেনা,
প্রহসনে ঝুলানো ফাঁসি
গুম হওয়া আত্মারা
আজো তোমাকে খোঁজে
আহা কি ভয়ানক সুন্দর ছিলে।।
মুখ ফসকে যদি কিছু বলো
তা তোমাকে করতেই হতো
যতই বিতর্ক, হোক অনশন
রঞ্জিত করে চিলে মেহনতিজন
স্বাধীন পতাকা মিছিলের বুকে
জেতার গন্ধ শুঁকে মস্তকে
যেদিকে তাকাও তুমি পুড়ে ছাই
হও বললে তা হয়ে যায়
আহা কি ভয়ানক সুন্দর ছিলে।।








