
নিউজগার্ডেন ডেস্ক: সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ-এর সিভিল ইঞ্জিনিয়ারিং (পুরকৌশল) বিভাগে ফল সেমিস্টার-২০২৬ এর নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগাম সম্প্রতি হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য(ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রকৌশলী অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক ও রেজিস্ট্রার এ এফ এম মোদাচ্ছের আলী।
অনুষ্ঠানে আরসিই ৩৬ ব্যাচের নতুন শিক্ষার্থীদের স্বাগত জানানো হয় এবং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশ, নিয়ম-কানুন ও সুযোগ-সুবিধার সম্পর্কে অবহিত করা হয়।
প্রধান অতিথি উপাচার্য(ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান, বিশেষ অতিথি প্রকৌশলী অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক ও রেজিস্ট্রার এ এফ এম মোদাচ্ছের আলী নতুন শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণা ও পরামর্শমূলক বক্তব্য রাখেন। তারা বলেন, শিক্ষার কোন বিকল্প নেই আর সাফল্যের জন্য অধ্যবসায় ও পরিশ্রম করতে হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে সহযোগী অধ্যাপক ড. তাসনিমা জান্নাত নবাগত শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং শৃঙ্খলা ও নৈতিকতার সঙ্গে একাডেমিক উৎকর্য অর্জনের জন্য শিক্ষার্থীদের উৎসাহি করেন। পরবর্তীতে একাডেমিক কো-অর্ডিনেটর ইঞ্জিনিয়ার সাজিদ হাসান শিক্ষার্থীদের একাডেমিক বিধিবিধান, পরীক্ষা পদ্ধতি, কোর্স কাঠামো এবং বিদ্যমান সহায়ক সেবাসমূহ সম্পর্কে অবহিত করেন।
ওরিয়েন্টেশন প্রোগামের সমাপ্তি ঘটে একটি সাংস্কৃতিক পরিবেশনা ও ইন্টারঅ্যাকটিভ প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে, যেখানে শিক্ষার্থীরা তাদের প্রত্যাশা ব্যক্ত করার পাশাপাশি বিভিন্ন বিষয়ে প্রশ্ন করার সুযোগ পায়।
অনুষ্ঠানের শেষ পর্বে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ইঞ্জিনিয়ার সায়মা আকতার শিক্ষার্থীদের আগামীর পথচলায় দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।









