প্রতিটি মানুষের অধিকার বাস্তবায়নে সরকার কাজ করছে; এমপি এরশাদ উল্লাহ

নিউজগর্ডেন ডেস্ক: চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকায় বন্যাকবলিত ও নিম্নআয়ের মানুষের মাঝে চান্দগাও ৪নং ওয়ার্ড বিএনপির ব্যবস্থাপনায় সাবেক বন ও গবেষণা বিষয়ক সম্পাদক শওকত আলীর উদ্যোগে গত ২৪শে জুলাই রোজ শুক্রবার খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহ বলেন, “প্রতিটি মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করছে। জনগণের কল্যাণ ও দুর্দিনে মানুষের পাশে দাঁড়ানোই সরকারের অন্যতম অঙ্গীকার।”
তিনি বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করছে। দুর্যোগ, সংকট কিংবা যেকোনো প্রতিকূল পরিস্থিতিতে সরকার জনগণের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।
এরশাদ উল্লাহ আরও বলেন, সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদেরও মানবিক দায়িত্ববোধ থেকে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। সরকার ও সমাজের সম্মিলিত প্রচেষ্টায় একটি মানবিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
চান্দগাঁও ৪নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক ইলিয়াছ চৌধুরী সভাপতিত্বে চান্দগাঁও থানা যুবদল সাবেক সাধারণ সম্পাদক মো ওসমান গণি ও চান্দগাঁও ৪নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব ওসমান গণি সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম সাইফুল ইসলাম, আর ইউ চৌধুরী শাহীন, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সৈয়দ সেহাব উদ্দিন আলম, জাফর আহমদ, মো: আজম,মো: আশ্রাফুল ইসলাম,চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি মো নাজিম,চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক বন ও গবেষণা বিষয়ক সম্পাদক মো: শওকত আলী, এ্যাড.সিরাজ, আলমগীর খান সহ অসংখ্য নেতৃবৃন্দ।

মন্তব্য করুন