
নিউজগর্ডেন ডেস্ক: চট্টগ্রামে বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগ (বিআরইএল) (রেজি. নং: বি-১৭০৩) চট্টগ্রাম অঞ্চল এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের চট্টগ্রাম মহানগরীর রেল সেক্টরের উদ্যোগে গত ২৮ জুলাই ২০২৬ অবিলম্বে নবম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে রেল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিআরইএলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম অঞ্চলের সভাপতি মো. মনিরুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় অর্থ সম্পাদক ও চট্টগ্রাম অঞ্চলের সেক্রেটারি মো. মাহমুদুল হাসানের সঞ্চালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহকারী সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগরীর সভাপতি এস এম লুৎফর রহমান। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহকারী সাধারণ সম্পাদক এবং বিআরইএলের কেন্দ্রীয় সভাপতি মো. আক্তারুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি আবু তালেব চৌধুরী, সহ সাধারণ সম্পাদক অধ্যক্ষ এম আসাদ উল্লাহ আদিল এবং বিআরইএলের কেন্দ্রীয় সহ-সভাপতি মো. আসাদ উল্লাহ। এ সময় বিআরইএলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও সিআরবি শাখার সভাপতি মোহাম্মদ আমানুল ইসলাম, কেন্দ্রীয় সহকারী প্রচার সম্পাদক ও সিআরবি শাখার সেক্রেটারি মো. আক্তারুজ্জামান, কেন্দ্রীয় কার্যকরী সদস্য মো. খোরশেদ আলম পাটওয়ারী, মো. মনজুর আলমসহ কেন্দ্রীয়, আঞ্চলিক ও বিভিন্ন শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা অবিলম্বে নবম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবি জানিয়ে বলেন, এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হলে রেল শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে প্রয়োজনীয় কর্মসূচি ঘোষণা করা হবে।









