
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)—এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে “ফাউন্ডেশন ট্রেইনিং ফর স্টাফ” শীষর্ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
আজ ৩০ জুলাই (বৃহস্পতিবার) ২০২৬ খ্রি: দুপুরে চুয়েটের একাডেমিক কাউন্সিল কক্ষে আয়োজিত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস—চ্যান্সেলর অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম।
এতে কী—নোট স্পীকার ছিলেন চুয়েটের রেজিস্ট্রার অফিসের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ নজরুল ইসলাম, ডেপুটি কম্পট্রোলার মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম, ডেপুটি কম্পট্রোলার মোহাম্মদ ইউছুপ, একাডেমিক ও ছাত্রবৃত্তি শাখার সহকারী রেজিস্ট্রার মোঃ হায়াত আলী এবং আইআইসিটি এর সহকারী ডাটাবেজ প্রোগ্রামার সুমিত্রা দাশ গুপ্ত।
আইইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুর রহমান ভুঁইয়া’র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চুয়েট আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোঃ সানাউল রাব্বী। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসি এর সেকশন অফিসার মোঃ ইমরান হোসেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়।









