নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বলে সমাজসেবক ও মুক্তিযোদ্ধা মরহুম মোজাহেরুল হক চৌধুরীর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক ভাবগাম্ভীর্যপূর্ণ স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। মোজাহের-মরজান স্মৃতি যুব কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত স্মরণ সভা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এর একান্ত সহকারী সচিব ও মোজাহের মরজান স্মৃতি যুব কল্যাণ সংস্থার চেয়ারম্যান মারুফুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির ১ নং যুগ্ন আহবায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।
প্রধান অতিথির বক্তব্যে মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা বলেন, “আজকের এই দিনে চাম্বলের সার্বিক উন্নয়ন ও শান্তির স্বার্থে আমাদের সবাইকে অতীত বিভেদ ভুলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। মরহুম মোজাহেরুল হক চৌধুরী আজীবন সমাজের মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তাঁর আদর্শকে ধারণ করেই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।"
স্মরণসভায় বক্তারা আরো বলেন, বীর মুক্তিযোদ্ধা মোজাহেরুল হক চৌধুরীর সামাজিক ও রাজনৈতিক জীবনের নানা অবদান গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তারা বলেন, অবহেলিত জনগোষ্ঠীর কল্যাণে এবং মুক্তিযুদ্ধের চেতনায় এলাকাকে এগিয়ে নিতে তাঁর ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে।
মারুফুল হক চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির ১ নং যুগ্ন আহবায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী (পাপ্পা), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাস্টার মোহাম্মদ লোকমান, চেয়ারম্যান আলহাজ্ব আমিনুর রহমান চৌধুরী, এডভোকেট জাহাঙ্গীর চৌধুরী,ইব্রাহিম খলিল,আনিসুর রহমান, চৌধুরী শাহাজাহান চৌধুরী,হাসান মো: জুনায়েদ রাসেল এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন দেলোয়ার আমিন,আশেক এলাহী সোহেল,
সরওয়ার কামাল,জয়নাল আবেদীন,আব্দুস সবুর,
ফরহাদুল ইসলাম,এম কফিল উদ্দিন,জিয়া উদ্দিন,
এস এম আব্দুর রশিদ,চাম্বল উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মো: রেজাউল করিম,আব্দুর রহমান,
মো: জাফর আলম,কাউসার বেগম,মাওলানা মোহাম্মদ মো: ইদ্রিস,এরফানুল হক চৌধুরী প্রমুখ।
সভা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়