নিউজগার্ডেন ডেস্ক: বাংলাদেশের গণতন্ত্র পুণঃউদ্ধারের মাহেন্দ্রক্ষণ ২০২৪ সালের জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির উদ্যোগে “রক্ত লাল জুলাই ও নতুন বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্র প্রদর্শনীর আয়োজন অদ্য ৬ আগষ্ট ২০২৬ ইং তারিখ বিকাল ৩টায় চট্টগ্রাম কোর্ট হিলস্থ আইনজীবী অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতি মন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন,এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ সংসদীয় আসনের সংসদ সদস্য মোঃ আবু সুফিয়ান, এমপি, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস্য ও সমিতির সাবেক সভাপতি এড. মুহাম্মদ দেলোয়ার হোসেন চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি এড. তারিক আহমদ ও স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক এড. মোহাম্মদ মঈনুদ্দীন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি এড. আবদুস সাত্তার, সাবেক সাধারণ সম্পাদক যথাক্রমে এড. আশরাফ হোসেন চৌধুরী, এড. মুহাম্মদ হাসান আলী চৌধুরী, এডহক কমিটির সাবেক সদস্য যথাক্রমে সিনিয়র আইনজীবী এড. রফিক আহমদ, এড. জহুরুল আলম, সিনিয়র আইনজীবী এড. কামরুল ইসলাম সাজ্জাদ। অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির সহ সাধারণ সম্পাদক এড. মোঃ নজরুল ইসলাম ও সাংস্কৃতিক সম্পাদক এড. বিলসিক আরা মিতু। অনুষ্ঠানে সমিতির সিনিয়র সভাপতি এড. সেলিমা খানম, সহ সভাপতি এড. নিলুফার ইয়াসমিন লাভলী, অর্থ স¤পাদক- এড. আবুল মনছুর সিকদার, পাঠাগার স¤পাদক এড. তৌহিদ হোছাইন সিকদার, ক্রীড়া সম্পাদক এড. মোঃ সরোয়ার হোসাইন (লাভলু), তথ্য ও প্রযুক্তি সম্পাদক এড. মোঃ লোকমান শাহ, নির্বাহী সদস্য যথাক্রমে এড. আলী আকবর, এড. সাদিয়া খান, এড. জসিম উদ্দিন হিমেল, এড. মোঃ ইকবাল হোসেন, এড. শেখ মোঃ ফয়সাল উদ্দিন, এড. মোমেনুল হক, এড. সাইফুল ইসলাম, এড. মোহাম্মদ হাসান, এড. দিলদার আহমদ ভূঁইয়া, এড. মোক্তার উদ্দিন, এড. দিদারুল আলমসহ বিপুল সংখ্যক বিজ্ঞ আইনজীবী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি বলেন, জুলাইকে ম্লান করার জন্য স্বৈরাচারীনী হাসিনা দেশের বাইরে সংবাদ সম্মেলন করে, দেশের ভিতর বিভিন্ন গুপ্ত ফ্যাসিস্ট বিভিন্ন অপচেষ্টায় লিপ্ত রয়েছে। শেখ হাসিনা বিগত ১৭ বছর খুন, গুম, দূর্নীতি, ভোট ডাকাতি, অত্যাচার করে দেশ ছেড়ে পালিয়েছে, তাকে দেশে এনে বিচারের ব্যবস্থা করতে হবে। জুলাই আন্দোলনে চট্টগ্রামের আইনজীবীরা একজনও পিছ পা হন নি। জুলাই আন্দোলন সফল করার জন্য সব সময় প্রস্তুত ছিলেন এবং সর্বাত্মক সহযোগিতা করেছেন। আইনজীবীরা সবসময় আমাদের সাথে ছিলেন এবং আমরাও আইনজীবী সমিতির সাথে থেকে প্রয়োজনীয় সহযোগিতা করার আশ^াস প্রদান করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান এমপি বলেন, কিছু ব্যক্তি মুক্তিযুদ্ধকে পুঁজি বানিয়ে ব্যবসা করেছে, বর্তমানেও তেমন কিছু লোক জুলাইকে পুঁজি বানিয়ে বিভিন্ন ভাবে লাভবান হওয়ার অপচেষ্টায় লিপ্ত রয়েছেন।
সভায় সমিতির সভাপতি এড. তারিক আহমদ জুলাই শহীদ ওয়াসিম আকরাম ও শহীদ এড. সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের দ্রুত বিচারের জোর দাবী জানান।
সাধারণ সম্পাদক এড. মোহাম্মদ মঈনুদ্দীন বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সমিতির জন্য জায়গা প্রদান করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। চেম্বার সংকট নিরসনে জায়গা বরাদ্ধের জন্য প্রধান অতিথির নিকট দাবী জানান।
আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও জুলাই বিপ্লবের উপর স্থির চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।