ফটিকছড়িতে প্রধানমন্ত্রীর সাথে হেফাজতে ইসলামের মহাসচিবের সাক্ষাৎ

ফটিকছড়ি প্রতিনিধি, এ.কে.এম. নাজিম উদ্দিন চৌধুরী: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ৯ আগষ্ট, ২৬ইং বিকাল সাড়ে ৩টার সময়ে উপজেলা ফটিকছড়ির পেলাগাজী দীঘির নিকস্থ সিএন্ডবি মাঠে হেলিকপ্টার যোগে অবতরণ করে কঠোর নিরাপত্তার মাধ্যমে বাস সড়ক যোগে ফটিকছড়ি বাবু নগর মাদ্রাসায় হেফাজতে ইসলামী’র মহাসচিব মাওলানা মহিবুল্লাহ সাহেবের সাথে দোয়া ও সাক্ষাৎকারে যোগদান করেন। কিছুক্ষণ পর একই বাস সড়ক যোগে হাটহাজারী ও চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেন। এই সময় প্রধানমন্ত্রীর সাথে ছিলেন, উপজেলা ফটিকছড়ির সাংসদ আলহাজ¦ সরোয়ার আলমগীর, হাটহাজারীর সাংসদ ব্যারিষ্টার প্রতি মন্ত্রী হেলাল উদ্দীন চৌধুরী, রাউজান সাংসদ আলহাজ¦ গিয়াস উদ্দীন কাদের চৌধুরী, রাঙ্গুনিয়ার সাংসদ আলহাজ¦ হুম্মাম কাদের চৌধুরী ও বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতা ও কর্মীবৃন্দ। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীম জানান, মাননীয় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রশাসন ও আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী কঠোর নিরাপত্তায় জোরদার ছিলেন।

মন্তব্য করুন