লাইটারেজ শ্রমিক ইউনিয়নের মিলাদুন্নবী (স.) মাহফিল

নিউজগর্ডেন ডেস্ক: যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদে মিলাদুন্নবী (স.) পালন করেছেন দেশের নৌ-পথে চট্টগ্রাম লাইটারেজ শ্রমিক সহ সকল শ্রমিকদের অধিকার আদায়ের সংগঠন চট্টগ্রাম লাইটারেজ শ্রমিক ইউনিয়ন রেজি. নং-২০৯০।
শনিবার ৫ সেপ্টেম্বর ২০২৬ইং বিকাল ৩টায় চট্টগ্রামের মাঝিরঘাট প্রধান কার্যালয়ে চট্টগ্রাম লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি এম. নুরুল হুদা চৌধুরীর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো: আকতার জামান মাস্টারের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের প্রেসিডেন্ট সৈয়দ মোরশেদ হোসেন।
তিনি তাঁর বক্তব্যে মহানবী হযরত মোহাম্মদ (স.) এর জীবন, আদর্শ, মানবতা ও শ্রমিকদের কল্যাণে তাঁর বাণী নিয়ে আলোকপাত করেন। এতে আরও বক্তব্য রাখেন বাঁশখালী শাখা নৌ-যান শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আজগর হোসেন তালুকদার, চট্টলা নাবিক কল্যাণ সমিতির সভাপতি এস. এম. শওকত হাসান মাস্টার, মোঃ ওয়াহিদ আলী মাস্টার, বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ অলি, চট্টগ্রাম লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মো. সেলিম মাস্টার, রশিদ আহমদ মাস্টার, ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলিম রেজা, মোঃ মাসুম, সাজ্জাদ হোসেন জনি, খলিলুর রহমান টিপু, এস. এম. তানজুল আলম রিন্টু, আব্দুল আল রেজভী, মোঃ আরাফাত হোসেন, ইঞ্জিনিয়ার হাসান মুরাদ, কোয়ার্টার মাস্টার মোহাম্মদ নুর আফসার। মাহফিলে আরো উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম সুকানী, মোঃ গিয়াস উদ্দিন সাব্বির, হাফেজ ইয়ার মোহাম্মদ, হাফেজ মাহাবুব, মোঃ জাহিদ আরাফাত, তৌহিদুল ইসলাম নয়ন, রাকিবুল ইসলাম আরিফ, মোঃ সজিব, মোঃ খলিলুর রহমান, মোঃ শেখ আহমদ, মোঃ শুভ, মোঃ মাহবুব আলী, মোঃ রুবেল, মোঃ বুরহান, মোঃ ইমন, মোঃ আইমন, মোঃ ইমরান, মোঃ আরসান হাবিব, মোঃ নাজিম, মোঃ আকাশ প্রমুখ। উক্ত অনুষ্ঠানে বিপুলসংখ্যক শ্রমিক ও বিভিন্ন শাখার নেতাকর্মী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। মাহফিলে ওয়ায়েজ করেন হাজী আনু মিয়া জামে মসজিদের খতিব আমজাদ হোসাইন, বিবি মসজিদের মাওলানা ফোরকান, সৈয়দ হাফেজ ফাহাত হোসাইন। পরিশেষে দেশ, জাতি, শ্রমিক সমাজ এবং মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আলকরণ জামে মসজিদের খতিব মাওলানা মাহমুদুল হক চৌধুরী। মুনাজাত শেষে শ্রমিক ও এতিমদের মাঝে তবারুক বিতরণ করা হয়

 

মন্তব্য করুন