‘আইন শৃংখলার অবনতি, গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ’

চট্টগ্রাম,  ৯ সেপ্টেম্বর ২৬ইং: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, সারা দেশে খুন, ধর্ষণ, চুরি, ডাকাতি, ছিনতাই, আপহরণ ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অবৈধ ও লুন্ঠিত অস্ত্র এখনও উদ্ধার হয়নি। অপরাধ এবং মামলা সংখ্যাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। পুলিশ প্রশাসন অপরাধীদের দমন করতে ব্যর্থ হচ্ছে। খুলশী থানার ওসির উপর হামলা এবং তৃতীয় লিঙ্গের একজনকে হত্যার ঘটানাই প্রমাণ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে।

বুধবার (০৯/০৯/২০২৬ইং) সন্ধ্যায় দেওয়ানবাজারস্থ মহানগর কার্যালয়ে অনুষ্ঠিত চট্টগ্রাম মহানগরী জামায়াতের মাসিক কর্মপরিষদ বৈঠক সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
মুহাম্মদ নজরুল ইসলাম আরো বলেন, দেশ চাঁদাবাজি, দখলদারি ও মাদকের স্বর্গ রাজ্যে পরিণত হচ্ছে। মাদক ও ইয়াবা উদ্ধার অভিযান পরিচালনার নামে লোকদেখানো কার্যক্রম হলেও সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যার্থ হয়েছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে জণগনের নাভিশ্বাস তৈরী হয়েছে।
জ্বালানি দ্রব্যের তীব্র সংকট উল্লেখ করে তিনি বলেন, গ্যাস, বিদ্যুৎসহ জ্বালানি সংকট এবং তীব্র লোডশেডিং এ সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। প্রয়োজনীয় প্যাস সংকটের কারণে শিল্প-কারখানা, বিদ্যুৎ কেন্দ্র, পরিবহন ও আবাসিক সব খাতেই বিপর্যয় নেমে এসেছে। দেশে প্রতিদিন গ্যাসের চাহিদা ৩৮০ কোটি ঘনফুট। কিন্তু গ্যাস ক্ষেত্রগুলোর উৎপাদন দিন দিন হ্রাস পাওয়ায় গ্যাসের দেশীয় যোগান কমেছে। বিদ্যুৎ না থাকলেও গুণতে হচ্ছে ক্যাপাসিটি পেমেন্ট। অনুসদ্ধানে অবহেলা, নতুন গ্যাস ক্ষেত্র ও কূপ খননে স্থবিরতা, আমদানি নির্ভরতা, দেশীয় সম্পদের চেয়ে ডলার নির্ভর এলএনজিকে অগ্রাধিকার দেয়া, ক্যাপাসিটি চার্জের নামে রাষ্ট্রের উপর আর্থিক বোঝা চাপানো ও রক্ষণাবেক্ষণের অভাব, মেগা প্রকল্পগুলো পরিচালনায় ব্যার্থতাই জ্বালানি ও বিদ্যুৎ  সংকটের জন্য দায়ী।এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও নগর সেক্রেটারী  অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ খাইরুল বাশার, মুহাম্মদ উল্লাহ, ফয়সাল মুহাম্মদ ইউনুছ ও মোরশেদুল ইসলাম চৌধুরী, নগর সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালি,  এস. এম. লুৎফর রহমান ও ডা. এ.কে.এম ফজলুল হক, নগর অফিস সম্পাদক হামেদ হাসান এলাহী,  নগর কর্মপরিষদ সদস্য আবু হেনা মোস্তফা কামাল, মাওলানা মুমতাজুর রহমান, অধ্যক্ষ মাওলানা জাকের হোসাইন, অধ্যাপক মুহাম্মদ নুর, অধ্যক্ষ মুহাম্মদ নুরুন্নবী, প্রফেসর ডা. মুহাম্মদ মাহবুবুর রহমান, নগর কর্মপরিষদ সদস্য ও কোতোয়ালি থানা আমির আমীর হোসাইন, নগর কর্মপরিষদ সদস্য ও হালিশহর থানা আমির ফখরে জাহান সিরাজী, নগর কর্মপরিষদ সদস্য ও বন্দর থানা আমির মাহমুদুল আলম চৌধুরী, নগর কর্মপরিষদ সদস্য ও চাঁদগাঁও থানা আমির মুহাম্মদ ইসমাইল, নগর কর্মপরিষদ সদস্য ও ডবলমুরিং থানা আমির ফারুকে আজম, নগর কর্মপরিষদ সদস্য আ.ন.ম. মসরুর হোসাইন প্রমুখ।

মন্তব্য করুন