চান্দগাও থানার মোহরায় কর্মস্থলে যাওয়ার পথে কিশোর নিখোঁজ, ৪ দিনেও মেলেনি সন্ধান

নিউজগার্ডেন ডেস্ক: চান্দগাও থানার মোহরায় কর্ম মো: নুর আলম (২১) নামে এক কিশোর শ্রমিক। ঘটনার চার দিন পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান না মেলায় পরিবারে দেখা দিয়েছে চরম উৎকণ্ঠা। এ ঘটনায় ছেলেকে ফিরে পেতে চান্দগাও থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তার মা।

গত ৪ দিন ধরে কর্মস্থলে যাচ্ছে না মেসার্স হক এন্ড ব্রাদার্স এ চাকরিরত অবস্থায় কর্মস্থল থেকে নিঁেখাজ ছাব্বির আহম্মদের ছেলে মো: নুর আলম।

থানায় দায়ের করা অভিযোগ ও পারিবারিক সূত্রে জানা যায়, ছাব্বির আহম্মদের ছেলে মোঃ নুর আলম গত ৭/০৯/২০২৬ইং তারিখ সকাল ১১ টায় থানাধীন সৈয়দ বাড়ী এলাকার অন্তর্গত মেসার্স হক এন্ড ব্রাদার্স নিজ কর্মস্থল গেইট হতে নিখোঁজ হয়ে যায়। ছাব্বির আহম্মদের ছেলে উক্ত প্রতিষ্ঠানে সকাল ১০টায় এসে মোবাইল চার্জ দিয়ে দোকান থেকে নাস্তা করার জন্য বের হলে অদ্যাবদী ফিরে আসেনি। উল্লেখ্য যে, নিখোঁজ হওয়ার ৪ দিন পর আমার ছেলের বন্ধু আমাদের ফোন করে জানান যে, আমার ছেলেকে পাওয়া যাচ্ছে না। এর মধ্যে উক্ত প্রতিষ্ঠানের ম্যানেজার থেকেও আমাদেরকে কোন প্রকার কোন তথ্য প্রদান করেননি। সে নিখোঁজ হওয়ার খবরটাও ম্যানেজার আমাদের থেকে গোপন রাখেন। পরবর্তীতে ম্যানেজার সাথে আমরা যোগাযোগ করিতে চাহিলে তিনি আমাদের ফোন রিসিভ না করে রেখে দেয়।
ছাব্বির আহম্মদের ছেলে মো: নুর আলম, বয়স: ২১ বছর, মাতা: জোহরা বেগম, ব্যবহৃত মোবাইল নং: ০১৮১১-৫৯৯৬৩০

মন্তব্য করুন