
নিজস্ব প্রতিবেদক: বায়েজিদ বোস্তামী বাংলা বাজার এলাকায় চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষ (সিডিএ)আগাম নোর্টিশ ছাড়াই বৈধ ভাড়া চুক্তিনামা থাকার পরেও কোনো ধরনের আইনি নোটিশ না দিয়ে জোরপূর্বক দোকান ও বাসা থেকে উচ্ছেদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মো.নুরুল আলম।গত বৃহস্পতিবার বিকালে বায়েজিদ সাংবাদিক ফোরামের হল রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষ (সিডিএ) -এর বিরুদ্ধে এই অভিযোগ তোলেন।
সংবাদ সম্মেলনের বক্তব্যে ভুক্তভোগী মো.নুরুল আলম জানান, বিগত ১৮/১০/২০১২ইং তারিখে চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষ (চউক) পক্ষে প্রতিনিধিত্বকারী সচিব -এর সাথে চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষের আওতাভুক্ত বায়েজিদ বোস্তামী সড়ক সংলগ্ন বায়েজিদ বোস্তামী থানাধীন জালালাবাদ মৌজার আর.এস.দাগ নং-২৪৫৮(অংশ) এর আন্দর ৮.৯৯৬ কাঠা ভূমি আগামী ২৫(পঁচিশ) বছর মেয়াদ পর্যন্ত একটি লিখিত ভাড়ার চুক্তিনামা সম্পাদিত হয়। চুক্তি অনুযায়ী তিনি নিয়মিত ভাড়া ও আনুষঙ্গিক বিল পরিশোধ করে আসছিলেন। কিন্তু চুক্তি ভঙ্গ করে কোনো ধরনের পূর্ব নোটিশ ছাড়াই গত ১৬ সেপ্টেম্বর ২০২৬ইং তারিখে চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষ তার লোকজন ও পুলিশ প্রশাসন নিয়ে এসে পূর্বে কোন আইনি নোর্টিশ ছাড়া জোরপূর্বক আমার দোকান ও বসত ঘর উচ্ছেদ করেন।
ভুক্তভোগী অভিযোগ করেন, উচ্ছেদের সময় তার ব্যবসার মালামাল,ঘরের আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে এবং অনেক মূল্যবান জিনিসপত্র লুটপাট করা হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় ২ কোটি টাকা। প্রচলিত দেশের আইন ও ভাড়াটিয়া সুরক্ষা আইন অমান্য করে এই অমানবিক উচ্ছেদ চালানো হয়েছে বলে তিনি দাবি করেন।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আরও বলেন, “চুক্তি বহাল থাকা অবস্থায় আইনগত কোনো নোটিশ ছাড়া এভাবে উচ্ছেদ করা সম্পূর্ণ বেআইনি। আমি বর্তমানে পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি এবং আর্থিক ও মানসিকভাবে পঙ্গু হয়ে পড়েছি।”
এই অন্যায় ও বেআইনি উচ্ছেদের তীব্র প্রতিবাদ জানিয়ে ভুক্তভোগী প্রধানমন্ত্রীর ও সিডিএ এর চেয়ারম্যানের হস্তক্ষেপ কামনা করেছেন। একই সাথে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্ষতিপূরণ আদায়ের দাবি জানান। সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর পরিবারের সদস্যদের মধ্য তার স্ত্রী নাজমা বেগম,ছেলে নুর হোসেন মেরাজ,মেয়ে মেহেরুনেচ্ছা মিম এবং স্থানীয় ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।









