নিউজগার্ডেন ডেস্ক: আনোয়ারায় অবস্থিত আস্থার আলো আনোয়ারা ফাউন্ডেশনের উদ্যোগে এক ঝাঁক মেধাবী তরুন নিয়ে সীতাকুন্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্ক এবং গুলিয়াখালী সমুদ্র সৈকতে বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়।
আস্থার আলো আনোয়ারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক শেখ আব্দুল্লাহ এবং সিনিয়র সহ সভাপতি এন মোহাম্মদ জুনাইদের সার্বিক তত্ত্বাবধানে আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়।
সাধারণ সম্পাদক মনির উদ্দিন জুয়েল, মোহাম্মদ শফি আলম ও সাকিব তালুকদারের প্রাণবন্ত সঞ্চালনায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আনন্দ ভ্রমণ আকর্ষনীয় ও মনোমুগ্ধকর করে তুলেছিলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেরিন একাডেমি চট্টগ্রামের প্রতিনিধি মোহাম্মদ নেজাম উদ্দিন।
আনন্দ ভ্রমণের আরেক সুন্দরপর্ব হল লাকি কুপন র্যাফেল ড্র অনুষ্ঠান।
আনোয়ারা হতে কর্ণফুলি টানেল হয়ে সীতাকুন্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্ক এর পাহাড় ও সুপ্তধারা/সহস্রধারা ঝর্ণা এবং নয়নাভিরাম প্রকৃতিক অপরুপ সৌন্দর্যের আধার গুলিয়াখালী সমুদ্র সৈকতকে সেদিন নাচে-গানে ও বিভিন্ন কর্মকান্ডের মাধ্যমে মাতিয়ে রাখেন সম্রাট শাহ জাহান, সাখাওয়াত ইশাত, সালাউদ্দিন, মোঃ নুর, আরিফ, খোরশেদ, জিসান, রিমন, মোহাম্মদ রুবেল, আকিব, সাজ্জাদ, রিফাত, বোরহান, মিরাজ, অমির, রাসেল, মিনহাজ,আপন, কাজী মোহাম্মদ আনিস, আমজাদ হোসেন মিনহাজ আশিক।