
নিউজগার্ডেন ডেস্ক: বাঁশখালীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) বিকেলে উপজেলার কালীপুর ইউপির এক কমিউনিটি সেন্টারে সংসদ সদস্যের গণসংযোগ কার্যালয়ের উদ্যোগে ৩০০ জনকে এই বস্ত্র বিতরণ করা হয়। বাঁশখালী উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা ইসমাঈলের সভাপতিত্বে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঁশখালীর সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম। এসময় বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা বদরুল হক, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা মহিউদ্দিন, মাওলানা এনামুল হক জিহাদী, সাংগঠনিক সম্পাদক জি এম সাইফুল ইসলাম, মাস্টার সাইফুর রহমান, হেফাজতে ইসলাম বাংলাদেশের বাঁশখালী উপজেলা সেক্রেটারী মহিউদ্দিন খান জসীম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম বলেন, ‘এই দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ৷ আমরা যে যার ধর্ম স্বাধীনভাবে পালন করবো৷ বাংলাদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই। আমরা সবসময় আপনাদের সাথে এবং পাশে আছি৷ আপনাদের পাশে থাকাটা আমাদের দয়া বা অনুগ্রহ নয়, অর্পিত দায়িত্ব। এই দায়িত্ব ভোট দিয়ে আপনারা আমাদের ওপর অর্পণ করেছেন।








